Amghata Nabadwip Ghat Rail Project: জমি জট অতীত, এবার ছুটবে ট্রেন? আমঘাটা-নবদ্বীপ ঘাট রেল সম্প্রসারণ নিয়ে বড় পদক্ষেপ, মাঠে খোদ বিধায়ক-রেল আধিকারিকরা

Amghata Nabadwip Ghat Rail Project: জমি জট অতীত, এবার ছুটবে ট্রেন? আমঘাটা-নবদ্বীপ ঘাট রেল সম্প্রসারণ নিয়ে বড় পদক্ষেপ, মাঠে খোদ বিধায়ক-রেল আধিকারিকরা

Last Updated:

Amghata Nabadwip Ghat Rail Project: দীর্ঘদিন ধরে থমকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখতে চলেছে আমঘাটা-নবদ্বীপ ঘাট রেলপথ। স্থানীয় বাসিন্দা ও রেল বাঁচাও কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা, যা ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

+

আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত অসমাপ্ত রেলপথ এলাকা পরিদর্শন করছেন বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: বহু বছর ধরে থমকে থাকা আমঘাটা-নবদ্বীপ ঘাট রেল সম্প্রসারণ প্রকল্পকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হল নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী রেল দফতরের এডিআরএম টিআই-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আমঘাটা হল্ট স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত অসমাপ্ত রেলপথের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এই পরিদর্শনে তাঁদের সঙ্গে ছিলেন নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যরাও।

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন কারণে বন্ধ হয়ে থাকা এই প্রকল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এদিনের পরিদর্শন বলে জানা গিয়েছে। প্রতিনিধি দল আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত সম্ভাব্য রেলপথ ধরে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পথে যেসব বাড়ি, দোকান বা জমি রেল প্রকল্পের আওতায় আসতে পারে, সেসব জায়গার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। স্থানীয়দের মতামত ও সহযোগিতার বিষয়টিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়।

এদিনের পরিদর্শনে সবচেয়ে বেশি আশাবাদী হয়ে উঠেছেন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যরা।  কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ দেবনাথ জানান, প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে তাঁরা এই রেলপথ চালুর দাবিতে আন্দোলন করছেন। বহুবার বিভিন্ন দফতর ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানান হলেও কার্যত কোনও অগ্রগতি হয়নি। তবে এদিনের পরিদর্শন তাঁদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কমিটির সদস্যদের দাবি, বিধায়ক ও রেল কর্তারা শুধুমাত্র আনুষ্ঠানিক পরিদর্শনেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। এতে তাঁদের আস্থা অনেকটাই বেড়েছে।

অন্যদিকে স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস বলেন, “আগেও রেলের তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে কাজ এগোয়নি। বর্তমানে এলাকার মানুষ এই প্রকল্পের পক্ষে রয়েছেন। বিধায়ক নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তার বাস্তব রূপ দেখা যাচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে।” স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হলে শুধু যাত্রী পরিষেবার উন্নতি হবে না, নবদ্বীপ-মায়াপুরের পর্যটন শিল্পেও নতুন গতি আসবে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই অঞ্চলে যাতায়াত করেন। ফলে রেল যোগাযোগ চালু হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চপর্যায়ের এই পরিদর্শন ঘিরে এখন আশায় বুক বাঁধছেন স্থানীয় মানুষ। তাঁদের প্রত্যাশা, এবার আর প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তবের মাটিতে গড়াবে নবদ্বীপ ঘাট পর্যন্ত বহু প্রতীক্ষিত রেল সম্প্রসারণ প্রকল্প।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Amghata Nabadwip Ghat Rail Project: জমি জট অতীত, এবার ছুটবে ট্রেন? আমঘাটা-নবদ্বীপ ঘাট রেল সম্প্রসারণ নিয়ে বড় পদক্ষেপ, মাঠে খোদ বিধায়ক-রেল আধিকারিকরা

Previous post

Kolkata News: বেআইনি নির্মাণে বিদ্য়ুৎ সংযোগ নেওয়ায় প্রতিবাদ, বাবা-ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটারদের বিরুদ্ধে

Next post

Asit Mazumder Arrested: অভিষেক হেনস্থার প্রতিবাদে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

Post Comment

You May Have Missed