Fishing trawler: খারাপ আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার জেরে মুড়িগঙ্গায় ভয়াবহ দুর্ঘটনা! ডুবে গেল ২টো ট্রলার

Fishing trawler: খারাপ আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার জেরে মুড়িগঙ্গায় ভয়াবহ দুর্ঘটনা! ডুবে গেল ২টো ট্রলার

Last Updated:

Fishing trawler: খারাপ আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার জেরে মুড়িগঙ্গায় ডুবল ২টি ট্রলার। ট্রলার দুটির নাম চন্দ্রমল্লিকা ও মা মঙ্গল চণ্ডী। এই ঘটনায় সবাইকে উদ্ধার করা গেলেও ১ জনের এখনও খোঁজ মেলেনি। তার খোঁজে তল্লাশি চলছে। 

News18
News18

সাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: খারাপ আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার জেরে মুড়িগঙ্গায় ডুবল ২ টি ট্রলার। ট্রলার দুটির নাম চন্দ্রমল্লিকা ও মা মঙ্গল চণ্ডী। এই ঘটনায় সবাইকে উদ্ধার করা গেলেও ১ জনের এখনও খোঁজ মেলেনি। তার খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটি ঘটেছে ঘোড়ামারা ও নয়াচরের মাঝে। চন্দ্রমল্লিকা ট্রলারটি ইট নিয়ে গাদিয়াড়া থেকে কচুবেড়িয়া আসছিল। মা মঙ্গলচণ্ডীতে বালি ছিল বলে জানা গিয়েছে। পথে তারা ঝড়ো হাওয়া ও বৃষ্টির কবলে পড়ে এবং ডুবে যায়।

মা মঙ্গলচণ্ডীতে থাকা উত্তম নায়েক ও পিন্টু নায়েককে উদ্ধার করে ঘোড়ামারার বাগপাড়ার বাসিন্দারা। অপরদিকে চন্দ্রমল্লিকা ট্রলারের বিষ্ণুপদ মাইতি ও ভজা সিংকে উদ্ধার করে স্থানীয় মৎস্যজীবীরা। যদিও ওই ট্রলারের বিল্ব বৈদ্যের এখনও খোঁজ মেলেনি। ঘটনার কথা জানতে পেরে দ্রুত উদ্ধারকাজে নামে সাগর থানার পুলিশ। নিখোঁজ ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। সাগরে ওই ব্যক্তির পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও মৎস্যজীবীরা নিজেদের মত খোঁজ চালাচ্ছেন।

আবহাওয়া দুপুরের পর থেকে হঠাৎ খারাপ হতে শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা। যার জেরেই এই ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রাথমিকভাবে সুস্থ আছে বলে জানা গিয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার সময় ঠিক কি হয়েছিল তা জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। রাত কেটে গেলেই সকাল থেকে আবার উদ্ধারকাজ চালানো হবে। স্থানীয়দের সকলকেই এ নিয়ে সচেতন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজ পেলেই জানাতে বলা হয়েছে।

Previous post

ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার

Next post

Abhishek Banerjee: মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিষেককে! শোভনের গাড়িতে রওনা, রয়েছেন মমতা

Post Comment

You May Have Missed