East Medinipur News: মোবাইলে গেম খেলার নেশায় একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর, দুর্যোগে মর্মান্তিক পরিণতি কাঁথিতে! কান্নার রোল গোটা গ্রামে

East Medinipur News: মোবাইলে গেম খেলার নেশায় একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর, দুর্যোগে মর্মান্তিক পরিণতি কাঁথিতে! কান্নার রোল গোটা গ্রামে

Last Updated:

East Medinipur News: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু ঘিরে শোকের পরিবেশ তৈরি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় একটি মন্দিরের বারান্দায় বসে থাকা অবস্থায় আচমকা বজ্রপাত হলে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মোবাইলে গেম খেলতে গিয়ে সব শেষ।

প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল গেম খেলতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল গেম খেলতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

কাঁথি, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু দুই যুবকের। এলাকায় শোকের ছায়া। বাড়ির কাছেই একটি মন্দিরের বারান্দায় বসেছিল দুই যুবক। আর তাতেই ঝরে গেল প্রাণ। বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় ওই দুই যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায়। একইসঙ্গে বসে মোবাইল গেম খেলছিল দু’জনে, আর সেই সময় ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। আহত যুবকদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে কাঁথির জুনপুট কোস্টাল থানার তেখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুহূর্তে একটি মন্দিরের বারান্দায় বসে মোবাইলে গেম খেলছিল কাদুয়া মুকুন্দপুর গ্রামের দুই যুবক, বিশ্বজিৎ জানা ও দীপঙ্কর দাস। তাদের বয়স ১৮ বছরের আশপাশে। সেই সময় আচমকা বজ্রপাত হলে তাঁরা দুজনেই জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কাঁথি হাসপাতাল থেকে জানা যায় ময়নাতদন্তের পর দেহ দু’টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়নের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেই বজ্রপাত হচ্ছে। তীব্র গরমে গরমের ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। আর তাতেই বৃষ্টির পাশাপাশি প্রচুর পরিমাণে বজ্রপাত লক্ষ্য করা যায়। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে বারবার সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারপরেও বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় প্রাণ ঝরছে। তারই প্রমাণ কাঁথির এই দুই যুবকের বজ্রপাতে মৃত্যুর ঘটনা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

East Medinipur News: মোবাইলে গেম খেলার নেশায় একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর, দুর্যোগে মর্মান্তিক পরিণতি কাঁথিতে! কান্নার রোল গোটা গ্রামে

Post Comment

You May Have Missed