‘স্পট ডেড হয়ে যেতে পারত, বুকের কাছে রক্ত জমে আছে’ অভিষকের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামছেন মমতা

‘স্পট ডেড হয়ে যেতে পারত, বুকের কাছে রক্ত জমে আছে’ অভিষকের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামছেন মমতা

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, পাথর ছোড়ার ঘটনায় গুরুতর বিপদ ঘটতে পারত। মমতার কথায়, ডাক্তাররা জানিয়েছেন অভিষেকের বুকের কাছে রক্ত জমাট বেঁধেছে এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল, তাতে প্রাণহানির আশঙ্কাও ছিল।

অভিষেককে নিয়ে উদ্বেগে মমতা
অভিষেককে নিয়ে উদ্বেগে মমতা

কলকাতাঃ শনিবার রাতে মিন্টো পার্কের হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও জানান, ‘হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ’

মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “কেন আইটিও-তে নিয়ে গিয়ে দু’ঘণ্টা রাখা হল? ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। ওখানেই হাসপাতাল করে চিকিৎসা করব। যেভাবে পাথর ছোড়া হয়েছে, তাতে স্পট ডেড হয়ে যেতে পারত। স্থানীয়রা হেলমেট দিয়েছে। ডাক্তাররা বলেছেন, বুকের কাছে রক্ত জমাট বেঁধেছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাসপাতালকে ভয় দেখানো হচ্ছে, ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। এর উত্তর দেবে জনগণ। আজকের ঘটনায় মানুষের শুভকামনাতেই ও বেঁচেছে। কাল থেকে তৃণমূলের কর্মীরা কর্মসূচি নেবেন। আমি ২ তারিখ থেকে কর্মসূচি নিয়েছি। রাসমণি অ্যাভিনিউতে রাজনৈতিক কর্মসূচি করা হয়। কেন আটকাবে?”

আরও পড়ুনঃ ‘সিপিএম ৩৪ বছরে করেনি’, দাবি মমতার! তৃণমূলনেত্রীকে ফোন করে অভিষেককে হায়দরাবাদ নিয়ে চিকিৎসার প্রস্তাব রাহুল গান্ধির

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়েই হামলার মুখে পড়েন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদকে লক্ষ্য করে ইট-পাটকেল, ডিম ও জুতো ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কর্মীরা তাঁকে হেলমেট পরিয়ে দেন। তবে তাতেও হামলা এড়ানো যায়নি। চড়-ঘুষির মধ্যে মাথা থেকে হেলমেট খুলে যায়। এরপরও তিনি সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যান। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের ২৫ দিন পর শনিবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি। এর আগেই তিনি জানিয়েছিলেন, উত্তর কলকাতার বেলেঘাটা এবং দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাবেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘স্পট ডেড হয়ে যেতে পারত, বুকের কাছে রক্ত জমে আছে’ অভিষকের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামছেন মমতা

Post Comment

You May Have Missed