অনুব্রতের নেতৃত্বাধীন কোর কমিটি ‘ব্যর্থ’, বিস্ফোরক অভিযোগে ইস্তফা অভিজিৎ সিংহের

অনুব্রতের নেতৃত্বাধীন কোর কমিটি ‘ব্যর্থ’, বিস্ফোরক অভিযোগে ইস্তফা অভিজিৎ সিংহের

Last Updated:

বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি থেকে পদত্যাগ করেছেন লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে কোর কমিটি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং ফল প্রকাশের পরও কোনও পর্যালোচনা বৈঠক হয়নি।

কোর কমিটি ছাড়লেন অভিজিৎ
কোর কমিটি ছাড়লেন অভিজিৎ

বীরভূমঃ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি থেকে পদত্যাগ করলেন লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করেনি কোর কমিটি। অভিজিৎ সিনহা জানিয়েছেন, “আমাদের বীরভূম জেলায় দলের সভাপতি ছিল না। কয়েক জন নেতাকে নিয়ে কোর কমিটি গড়ে দল চলছিল। কিন্তু দেখা গেল সেই কোর কমিটি বিধানসভা নির্বাচনে ভাল ভাবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ৪ মে ফলপ্রকাশের পরে আজ ৩০ তারিখ হয়ে গেল, কোর কমিটি কোনও বৈঠক ডাকেনি। তাই ফলাফল নিয়ে পর্যালোচনা হয়নি।”

২০২২ সালে অনুব্রত মন্ডল গ্রেফতার হবার পরেই গঠন করা হয় বীরভূমে তৃণমূলের কোর কমিটি। আশিষ বন্দোপাধ্যায়কে চেয়ারম্যান করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় বিকাশ রায়চৌধুরীকে। কমিটিতে চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, কাজল শেখ, শতাব্দী রায় ও অসিত মালকে রাখা হয়। এই কোর কমিটি ২০২৩ সালের পঞ্চায়েত ভোট ও ২০২৪ সালের লোকসভা ভোটে সাফল্য পায়।  এরপর ২০২৫ সালে অনুব্রত মন্ডল ফিরে আসার পরে তাঁকে কমিটিতে সাধারণ সদস্য হিসাবে যোগ করা হয়। পরবর্তী সময়ে তাঁকে কোর কমিটির আহ্বায়ক করা হয়। একাধিক সময়ে বিধানসভা ভোটের আগে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় কোর কমিটি।

আরও পড়ুনঃ ‘সিপিএম ৩৪ বছরে করেনি’, দাবি মমতার! তৃণমূলনেত্রীকে ফোন করে অভিষেককে হায়দরাবাদ নিয়ে চিকিৎসার প্রস্তাব রাহুল গান্ধির

লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ দু’বার ওই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তিহাড় জেলে যাওয়ার পর এবং জেল থেকে ফিরে আসার পরে বীরভূমে দলের সাংগঠনিক কাজকর্ম পরিচালনার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন অভিজিৎ। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে লাভপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার কাছে পরাজিত হন তিনি। এরপর এবার কোর কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

অনুব্রতের নেতৃত্বাধীন কোর কমিটি ‘ব্যর্থ’, বিস্ফোরক অভিযোগে ইস্তফা অভিজিৎ সিংহের

Previous post

বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?

Next post

‘স্পট ডেড হয়ে যেতে পারত, বুকের কাছে রক্ত জমে আছে’ অভিষকের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামছেন মমতা

Post Comment

You May Have Missed