West Bengal Weather Update: ঝড়বৃষ্টিতে স্বাভাবিকের নীচে নেমেছে পারদ, উইকেন্ডেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Update: ঝড়বৃষ্টিতে স্বাভাবিকের নীচে নেমেছে পারদ, উইকেন্ডেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। রবি থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। তবে ঝড়বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে শনিবারের পর থেকে।

উইকেন্ডেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
উইকেন্ডেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বিশ্বজিৎ সাহা, কলকাতা: ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। পাকিস্তান থেকে রাজস্থানের ছত্তিশগড়ের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু লাক্ষাদ্বীপের কাছাকাছি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষার বার্তা দিতে পারে মৌসম ভবন। এদিকে মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরেও ঢুকে পড়েছে। আবহাওয়াবিদদের অনুমান একইসঙ্গে কেরল এবং উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ‌।

দক্ষিণবঙ্গে আজ, শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যা বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টিতে স্বাভাবিকের নীচে নেমেছে পারদ। কলকাতাতে বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার। আজ, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

উত্তরবঙ্গে আজ, শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Weather Update: ঝড়বৃষ্টিতে স্বাভাবিকের নীচে নেমেছে পারদ, উইকেন্ডেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Previous post

দক্ষিণবঙ্গের ৯ জেলায় মুষলধারায় বর্ষণ, ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় কত থাকবে আজ ? কী বলছে IMD

Next post

বর্ষার আগে দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর

Post Comment

You May Have Missed