Business News: নকশা বদলে ঘুরে গেল ভাগ্যের চাকা, এখন লাফিয়ে বাড়ছে আয়! নতুন ডিজাইনে ‘এই’ তাঁতিদের ‘অচ্ছে দিন’

Business News: নকশা বদলে ঘুরে গেল ভাগ্যের চাকা, এখন লাফিয়ে বাড়ছে আয়! নতুন ডিজাইনে ‘এই’ তাঁতিদের ‘অচ্ছে দিন’

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ঘোড়ানাশ গ্রামে আজও শতাধিক শিল্পী নিষ্ঠার সঙ্গে তাঁতের কাজ করে চলেছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা পরিবারগুলির কাছে তাঁত শুধু জীবিকা নয়, এক ধরনের ঐতিহ্যও বটে। তবে সময়ের সঙ্গে তাঁদের কাজের ধরনেও এসেছে বড় পরিবর্তন। এখন শুধু শাড়ি নয়, বিভিন্ন আধুনিক ডিজাইনের কাপড় ও পোশাক তৈরির কাজও করছেন শিল্পীরা। নতুন নতুন নকশার মাধ্যমে তাঁরা বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে চাইছেন। তাঁত শিল্পী তপন দাস জানান, আগে খুব সাধারণ নকশার শাড়িই বেশি তৈরি হত। কিন্তু এখন ক্রেতাদের চাহিদা অনুযায়ী শাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফুল, গাছ, পাখি, প্রাকৃতিক দৃশ্য, আধুনিক আর্ট এমনকি বিভিন্ন ছবিও ফুটিয়ে তুলতে হচ্ছে। তিনি বলেন, “আগের থেকে এখন কাজের চাপ অনেক বেড়েছে। একটি নকশা তৈরি করতে অনেক বেশি সময় ও পরিশ্রম দিতে হয়। তবে নতুন ডিজাইনের কারণে বাজারে চাহিদাও বাড়ছে।”

Post Comment

You May Have Missed