West Bengal Census: রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ, ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া

West Bengal Census: রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ, ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া

Last Updated:

বাড়ির নম্বর (পুর বা স্থানীয় কর্তৃপক্ষ), সেনসাস হাউস নম্বর, বাড়ির মেঝে, দেওয়াল, ছাদে কী কী সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেই তথ্য নেবেন গণনাকারীরা। বাড়ির ব্যবহার, তা কী অবস্থায় রয়েছে, তাও জানবেন তাঁরা।

রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ
রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ

কলকাতা: রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ৷ ১৬ আগস্ট থেকে শুরু হবে হাউস লিস্টিং বা বাড়ির তথ্য সংগ্রহ। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া৷ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার কাজ। এবার ব্যবহার করা হবে ‘HLO’ মোবাইল অ্যাপ, যেখানে পরিবারের সমস্ত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে।

বাড়ির ধরন, ছাদ-মেঝের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, মোবাইল-ইন্টারনেট থেকে গাড়ি-বাইকের তথ্য সংগ্রহ করা হবে। নাগরিকদের জন্য থাকছে ‘Self Enumeration’-এর সুযোগ, ১ থেকে ১৫ আগস্ট সরকারি পোর্টালে অনলাইনে তথ্য জমা দেওয়া যাবে। জনগণনার কাজে ব্যবহার হবে ‘CMMS Portal’ ও স্যাটেলাইট সহায়ক ‘House Listing Block Creator Portal’।

দ্রুত কাজ শেষ করতে বিএলওদের এনুমারেটার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা খতিয়ে দেখছে রাজ্য সরকার।পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ২৫ হাজার এনুমারেটার ও বিপুল সংখ্যক সুপারভাইজার প্রয়োজন হতে পারে বলে অনুমান। নবান্নে শুরু প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনামুরেটর হিসেবে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে নাকি তা নিয়ে চলছে ভাবনা-চিন্তা রাজ্যের। জনগণনার কাজ রাজ্যে কিভাবে হবে তা নিয়ে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্য সচিব সহ শীর্ষ পর্যায়ের আধিকারিকরা।

২০১১ সালের পরে ২০২৬৷ ১ এপ্রিল থেকে দেশের ১৬ তম সেনসাস অর্থাৎ জনগণনার কাজ শুরু হয়৷ যা চলবে সেপ্টেম্বর পর্যন্ত৷ ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেই দফা পিছিয়ে যায়৷ তারপর অবশেষে শুরু হয় ২০২৬ এ৷ তবে, ডিজিটাল পদ্ধতিতে চালানো হচ্ছে, তাই সেনসাস বা জনগণনার (Census 2027) অধিকাংশ তথ্য-পরিসংখ্যানই ২০২৭-এ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রথম দফায় শুধুমাত্র আদমশুমারিই হবে৷ জাত সমীক্ষা হবে দ্বিতীয় ধাপে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Census: রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ, ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া

Previous post

Rare Kohitur Mango: ৬০০ টাকা প্রতি পিস, ১ কেজির বেশি ওজন! সিরাজ-উদ-দৌলার আমলের ‘কোহিতুর’ আমের অজানা তথ্য

Next post

হতাশাজনক আইপিএল মরশুম, ভারতীয় দলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্নের মাঝেই উগান্ডার বিপক্ষে খেলবেন সূর্যকুমার যাদব!

Post Comment

You May Have Missed