Profitable Farming Idea: গাঁদা-জবা অতীত! বাহারি এই ফুল চাষেও হতে পারে ব্যাপক লাভ, দিশা দেখাচ্ছেন কোচবিহারের চাষি
Last Updated:
Profitable Farming Idea: ঘর সাজানো সহ নানা কাজে প্রায় সারা বছরই ফুলের চাহিদা লেগে থাকে। এমনই একটি বিশেষ বাহারি ফুল চাষ করে ভাল আয়ের দিশা খুঁজে পেয়েছেন কোচবিহারের এক ফুল চাষি।
তুফানগঞ্জ, কোচবিহারঃ সাজসজ্জা থেকে কাউকে উপহার দেওয়া, বিভিন্ন কাজে প্রায় সারা বছরই ফুলের চাহিদা লেগে থাকে। বর্তমানে মানুষের মধ্যে বিভিন্ন বাহারি ফুলের চাহিদাও বাড়ছে। এমনই একটি ফুল চাষ করে ভাল আয়ের দিশা খুঁজে পেয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের এক ফুল চাষি।
রংবাহারি অর্কিড ফুল বহু মানুষের পছন্দের। এই ফুল চাষ করে ভাল আয় শুরু করেন তুফানগঞ্জের ফুল চাষি সমীর কুমার দত্ত। তাঁর কথায়, বাজারে এই ফুলের চাহিদা বেশি। সেই কারণে অর্কিড চাষে ভাল লাভ থাকে।
এই ফুল চাষি জানান, অন্যান্য ফুল চাষের মতো অর্কিড চাষের ক্ষেত্রে ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহৃত হয় না। বরং এই চাষের জন্য স্প্রিংকলার সিস্টেম দরকার হয়। কারণ এই পদ্ধতিতে বৃষ্টিপাতের মতো জল সরবরাহ হয়। এতে একদিকে যেমন জলের অপচয় কম হয়, তেমনই ফলনও ভাল হয়। তবে বেশ কিছু সময় অর্কিড চাষের ক্ষেত্রে ফাঙ্গিসাইট, পেস্টিসাইট স্প্রে-র দরকার হয় বলে জানান তিনি।
সমীরবাবু জানান, অর্কিড চাষের ক্ষেত্রে একটি সমস্যাও রয়েছে। প্রথম ২-৩ বছর বাগানে ভাল ফলন হয়। তবে এরপর ফুল ফোটার পরিমাণ কমতে থাকে। তাই সেই সময় বাগানের চারা বদল করতে হয়। তবে অর্কিড টানা প্রায় এক মাস অবধি সতেজ থাকে বলে জানান তিনি।
সব মিলিয়ে, সমীরবাবুর দেখানো পথে হেঁটে কোনও চাষি অর্কিড চাষ শুরু করতেই পারেন। তবে সেক্ষেত্রে কৃষি দফতরের থেকে জরুরি পরামর্শ নেওয়া দরকার। তাহলে চাষ করে ভাল লাভের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal




Post Comment