রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্রাবে জরিমানা… ময়লা ফেলা, থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন! চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ

রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্রাবে জরিমানা… ময়লা ফেলা, থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন! চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ

Last Updated:

আগামী ৩০ মে শনিবার ওয়েস্টিন হোটেলে স্বচ্ছ অ্যাপ এর উদ্বোধন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। এদিন অগ্নিমিত্রা পাল বলেন, ‘তিন মাস সময় দিচ্ছি। মানুষকে বলব, বোঝাবো যাতে রাস্তায় নোংরা না ফেলা হয়। সতর্ক করব। তিন মাস বাদে ফাইন শুরু হবে।’

কী জানিয়েছেন অগ্নিমিত্রা পাল?
কী জানিয়েছেন অগ্নিমিত্রা পাল?

কলকাতা: ৩০ মে থেকে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। রাস্তাঘাটে নোংরা ফেললে এবার জরিমানা করবে পুলিশ। তবে নিজেদের শোধরানোর জন্য তিনমাস সময় দিচ্ছে নগরোন্নয়ন দফতর। এদিন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ‘যে সব পুরসভায় প্রশাসক বসানো হয়েছে সেখানে স্বচ্ছ অ্যাপ চালু থাকবে। দশটা পুরসভা দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হবে। গোটা রাজ্যে ১০০ মিটার দূরত্বে বসবে ডাস্টবিন। যদি কেউ ময়লা ফেলেন, কেউ চিপসের প্যাকেট ফ্যালেন, থুতু ফেলেন তাহলে হবে জরিমানা। এমনকি রাস্তায় ছেলেরা প্রকাশ্যে প্রস্রাব করলেও জরিমানা করা হবে।’

সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে ওয়েস্ট ফাইন। আইন না মানলে কড়া পদক্ষেপ করবে রাজ্য। সেইসঙ্গে রাস্তায় পানের পিক-থুতু, প্যাকেট, আবর্জনা ফেললেও জরিমানা করা হবে। প্রত্যেক বাসে থাকবে ওয়েস্ট ব্যাগ। যাতে ফেলতে হবে নোংরা। আগামী তিন মাস পর্যন্ত মানুষকে সচেতন করা হবে এই সম্পর্কে। এছাড়া, চালু করা হবে স্বচ্ছ অ্যাপ। আগামী ৩০ তারিখ থেকে ১০ টি পৌরসভায় কাজ করবে এই অ্যাপ। যার মাধ্যমে নগরের বা পৌর এলাকার নিয়ম-কানুন সম্পর্কে জানা যাবে। এছাড়া অ্যাপের মাধ্যমে রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি আপলোড করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে গত বুধবারই৷ ওইদিন রাতেই ওয়েবসাইটের নামও প্রকাশ্যে এনেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ বৃহস্পতিবার এ বিষয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী৷ জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডি অফিস ও, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিলাপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করার পরামর্শ দেন অগ্নিমিত্রা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্রাবে জরিমানা… ময়লা ফেলা, থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন! চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ

Post Comment

You May Have Missed