এই টেক কোম্পানিতে বড় ছাঁটাই, ভারতের বহু কর্মী চাকরি হারালেন

এই টেক কোম্পানিতে বড় ছাঁটাই, ভারতের বহু কর্মী চাকরি হারালেন

Layoffs : বিশ্বের বড় টেক কোম্পানি মেটা (Meta) এবার জোর দিয়েছে কর্মী ছাঁটাইয়ে (Job Cut)। ভারতে পড়েছে এর বড় প্রভাব। টেক অ্যানালিস্টরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির ওপর বাড়তি নজর দিতেই এবার বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা। 

কোন কোন বিভাগে পড়ছে কোপ
সূত্রের খবর, মেটার এই পুনর্গঠন প্রক্রিয়ার কোপ এসে পড়েছে ভারতের কর্মীদের ওপরও। জানা গেছে, মেটা ইন্ডিয়ার অ্যাড সেলস, মার্কেটিং ও অন্যান্য সহযোগী বিভাগের বহু কর্মীকে চাকরি থেকে ইস্তফা দিতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, আগামী দিনে এআই প্রযুক্তি নির্ভরতা বাড়লে কোম্পানি আরও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে। 

বিশ্বজুড়ে ১০ শতাংশ কর্মী ছাঁটাই
মেটা তাদের দীর্ঘমেয়াদি ডেভেলপমেন্টের লক্ষ্যে সংস্থার খোলনলচে বদলে ফেলে সম্পূর্ণ ‘এআই-নির্ভর’ করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে সংস্থার মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ বা প্রায় ৮,০০০-এরও বেশি কর্মী প্রভাবিত হয়েছেন। এর আগে ২০২২ ও ২০২৩ সালের ‘ইয়ার অফ এফিসিয়েন্সি’-র পর এটিই মেটার সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া।

ভোর ৪টের ‘কোল্ড ইমেল’

সম্প্রতি চাকরি ছাঁটাইয়ের এই প্রক্রিয়ায় তীব্র হতাশা তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, বিশ্বের বহু দেশের মতো ভারতের কর্মীদের কাছেও ভোর ৪টের সময় একটি আকস্মিক ইমেল বা ‘কোল্ড ইমেল’ আসে। যেখানে কোনও পূর্ব নোটিশ ছাড়াই জানানো হয় যে সংস্থায় তাদের পদের আর প্রয়োজন নেই এবং আজই তাদের শেষ কাজের দিন।

কী বলছে ইকোনমিক টাইমস-এর রিপোর্ট
ইকোনমিক টাইমস-এর একটি রিপোর্টে মেটার এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে জানানো হয়েছে, “বিশ্বব্যাপী যেভাবে ছাঁটাই চলছে, ভারতের কর্মীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রভাবিত কর্মীদের আচমকা ইমেল পাঠিয়ে ছাঁটাইয়ের খবর দেওয়া হয়েছে। তবে তাঁদের ৪ থেকে ৬ মাসের বেতন সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা।”

এই নিয়ে কী বলছেনে মেটার সিইও মার্ক জুকারবার্গ
ইতিমধ্যেই সংস্থার প্ল্য়ানের বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী দিনে প্রযুক্তির দুনিয়ায় টিকে থাকতে হলে এআই-কে মূল চালিকাশক্তি করতে হবে। সেই কারণেই এই বিপুল পরিমাণ সম্পদের পুনর্গঠন করা হচ্ছে। একদিকে যেমন ৮,০০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, অন্যদিকে প্রায় ৭,০০০ কর্মীকে এআই সংক্রান্ত নতুন প্রজেক্ট ও টিমে স্থানান্তরিত করা হচ্ছে। তবে জুকারবার্গ কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে আর কোনো বড় ধরনের বা সংস্থা-ব্যাপী কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আপাতত নেই।

আরও পড়ুন : ১৫,০০০ কর্মীর চাকরি যাবে ! বড় ঘোষণা করল এই কোম্পানি

Previous post

Annapurna Bhandar Form Fill up Rule: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পেতে আজই শুরু ফর্ম ফিল-আপ, কোথা থেকে কারা, কীভাবে আবেদন করবেন? জানুন

Next post

Annapurna Bhandar: হয়ে গেল ‘অন্নপূর্ণা ভাণ্ডারের’ ফর্ম প্রকাশ! ‘লক্ষ্মীর ভাণ্ডার ততদিন চালু থাকবে যতদিন…’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Post Comment

You May Have Missed