NEET 2026: NEET 2026-এর আসল প্রশ্নপত্রের সঙ্গে ‘মিলে গেছে’ মহারাষ্ট্রের কোচিং সেন্টারের প্রশ্ন ! প্রশ্ন ফাঁসের মামলায় গুরুতর অভিযোগ প্রকাশ্যে

NEET 2026: NEET 2026-এর আসল প্রশ্নপত্রের সঙ্গে ‘মিলে গেছে’ মহারাষ্ট্রের কোচিং সেন্টারের প্রশ্ন ! প্রশ্ন ফাঁসের মামলায় গুরুতর অভিযোগ প্রকাশ্যে

নয়াদিল্লি: ডাক্তারির স্নাতকস্তরে ভর্তির পরীক্ষা NEET-এর প্রশ্ন ফাঁসের মামলায় সামনে এল নতুন তথ্য। এবার CBI-এর স্ক্যানারে মহারাষ্ট্রের লাতুরের একটি বড় কোচিং সেন্টার। জানা গেছে, এই কোচিং সেন্টারটির বাৎসরিক আয় ১০০ কোটিরও বেশি। অভিযোগ উঠেছে যে, এই প্রতিষ্ঠানের মক টেস্টের বহু প্রশ্ন NEET 2026-এর আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। সূত্রের খবর, ধৃত অন্যতম অভিযুক্ত পিভি কুলকার্নি এবং কোচিং সেন্টারের কর্তার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। কিংপিন কুলকার্নির সঙ্গে লাতুরের কোচিং সেন্টারের কর্তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, খবর CBI সূত্রে। 

আরও পড়ুন, আজ থেকেই ‘জনতার দরবার’ শুরু করলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে কী আর্জি সাধারণ মানুষের ?

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Post Comment

You May Have Missed