Bankura News: অসম্ভবকে সম্ভব বাঁকুড়ার খুদের! মাত্র এক মিনিটে ২৫ গাণিতিক ধাঁধার সঠিক সমাধান, নাম উঠল ভারতখ্যাত রেকর্ডের খাতায়

Bankura News: অসম্ভবকে সম্ভব বাঁকুড়ার খুদের! মাত্র এক মিনিটে ২৫ গাণিতিক ধাঁধার সঠিক সমাধান, নাম উঠল ভারতখ্যাত রেকর্ডের খাতায়

Last Updated:

Bankura News: মোবাইল আর প্রযুক্তির ভিড়ে যখন শিশুরা ব্যস্ত, ঠিক তখনই সংখ্যার ম্যাজিকে তাক লাগাল খুদে রিয়াংশী পাল। মাত্র ১ মিনিটে ২৫টি অঙ্কের নির্ভুল সমাধান করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম খোদাই করল এই বিস্ময় বালিকা।

+

রিয়াংশী পাল

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ছোট্ট বয়সেই বড়সড় কৃতিত্ব। মাত্র এক মিনিটে মুখে মুখে ২৫টি গাণিতিক সমস্যার সঠিক সমাধান করে নজির গড়ল খুদে রিয়াংশী পাল। অসাধারণ এই সাফল্যের জন্য তার নাম উঠে এসেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৬-এ। এত অল্প বয়সে এমন মানসিক দক্ষতা ও দ্রুত গণনার ক্ষমতা দেখে রীতিমতো অবাক শিক্ষক থেকে পরিবার— সকলেই। রিয়াংশীর এই অর্জন শুধু তার পরিবারের নয়, গোটা এলাকার কাছেই এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।

ছোটবেলা থেকেই সংখ্যার সঙ্গে তার যেন আলাদা বন্ধুত্ব। অন্য বাচ্চারা যখন খেলাধুলো বা কার্টুনে মজে থাকে, তখন রিয়াংশী মন দিত সংখ্যার খেলায়। নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং মনোযোগ— এই তিনকেই সঙ্গী করে ধীরে ধীরে নিজের দক্ষতাকে আরও শাণিত করেছে সে। কঠিন অঙ্ককেও মুহূর্তের মধ্যে মাথায় হিসাব করে ফেলার ক্ষমতা এখন অনেককেই বিস্মিত করছে। আর সেই ধারাবাহিক প্রস্তুতির ফলেই এসেছে এই বড় সাফল্য।

আরও পড়ুন: কেন চিরতরে বর্ধমান ছেড়েছিলেন মহারানী রাধারানী? উত্তর লুকিয়ে সর্বমঙ্গলা মন্দিরে

রিয়াংশীর অভিভাবকেরা জানিয়েছেন, মেয়ের এই কৃতিত্ব তাদের গর্বে ভরিয়ে দিয়েছে। এত কম বয়সে এমন মানসিক দক্ষতা তারা নিজেরাও কল্পনা করতে পারেননি। তবে এই সাফল্যের পিছনে রয়েছে নিয়মিত চর্চা, অধ্যবসায় এবং শেখার প্রতি অদম্য আগ্রহ। পরিবার চায়, আগামী দিনে রিয়াংশী আরও বড় মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিক এবং নতুন নতুন সাফল্য অর্জন করুক।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Bankura News: অসম্ভবকে সম্ভব বাঁকুড়ার খুদের! মাত্র এক মিনিটে ২৫ গাণিতিক ধাঁধার সঠিক সমাধান, নাম উঠল ভারতখ্যাত রেকর্ডের খাতায়

Post Comment

You May Have Missed