Low Cost Food: মাত্র ১০ টাকায় সকালের টিফিনের পুরো প্যাকেজ, কী কী থাকছে মেনুতে? কোথায় সেই দোকান?

Low Cost Food: মাত্র ১০ টাকায় সকালের টিফিনের পুরো প্যাকেজ, কী কী থাকছে মেনুতে? কোথায় সেই দোকান?

Last Updated:

Low Cost Food: ১০ টাকাতে যেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে তেমন কিছুই পাওয়া যায় না, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সকালের টিফিনের ফুল প্যাকেজ দিচ্ছেন ক্ষুদিরাম বাবু।

+

কী কী খাবার দিচ্ছেন?

বীরভূম, সৌভিক রায়: বর্তমান সময়ে দাঁড়িয়ে মাত্র ১০ টাকার বিনিময়ে কী পাওয়া যায় বলুন তো! যেমন ভাবে জিনিসের দাম বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে ১০ টাকাতে পেট ভরে কিছু খাওয়ার কথা ভাবা মানে মূর্খতা হবে। তবে মাত্র দশ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন একদম পেট ভরে সকালের টিফিন। কী শুনে অবাক হচ্ছে নিশ্চয়! ভাবছেন এই সময় দাঁড়িয়ে মাত্র ১০ টাকার বিনিময়ে কেমন ভাবে পেট ভরে সকালের টিফিন পাওয়া যেতে পারে। তবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বীরভূম জেলার রামপুরহাট শহরে গেলেই আপনি পেয়ে যাবেন মাত্র ১০ টাকার বিনিময়ে ২টো আলুর চপ, মুড়ি, গরম গরম ঘুঘনি, সঙ্গে লঙ্কা ও পেঁয়াজ। বীরভূম জেলার রামপুরহাট শহরের বাসিন্দা ক্ষুদিরাম মণ্ডল বহু বছর থেকে তিনি রামপুরহাট শহরের ভারশালা মোড়ের কাছে মাজার শরীফের একদম বিপরীতে ছোট্ট একটি টিনের গুমটির দোকান করে বিক্রি করছেন সকালের এই টিফিন।

আরও পড়ুন: ভয় দেখিয়ে জমি দখলের মারাত্মক অভিযোগ, এবার ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ১২ পুলিশ অফিসার!

ক্ষুদিরাম বাবু জানান, “অন্যান্য দোকানে যেখানে ৫ টাকা অথবা ৬ টাকা দিয়ে চপ কেনেন সাধারণ মানুষজন, ঠিক ততটা সাইজের বড় চপ নয়, সাইজে ছোট হলেও মশলা দেওয়া থাকে বিভিন্ন ধরনের। সকাল বেলায় ৫০০ থেকে ৬০০ টাকার বিক্রিবাট্টা হয়ে থাকে, তাতে লাভ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। এলাকার স্থানীয় বাসিন্দারা আমার কাছ থেকে চপ কিনে নিয়ে যান, আবার অনেক টোটো অথবা রিক্সা চালক রয়েছে যারা প্রত্যেকদিন আমার কাছে ১০ টাকার বিনিময়ে চপ, ঘুগনি, মুড়ি খেয়ে যান।” এত বছর বয়সেও তাঁর এই ব্যবসা করার নীতি এবং ধরন দেখে কুর্নিশ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।

Previous post

জ্বালানির চাহিদা পূরণ থেকে প্রতিরক্ষা, মোদির ছোট আমিরশাহি সফরে ৫ বড় লাভ ভারতের 

Next post

Talberia Dam: কলকাতার খুব কাছেই বিদেশের সৌন্দর্য! স্বর্গীয় দৃশ্যে জুড়াবে মন-প্রাণ, অপরূপ তালবেড়িয়ার ‘পথের কাঁটা’ বেহাল রাস্তা

Post Comment

You May Have Missed