জ্বালানির চাহিদা পূরণ থেকে প্রতিরক্ষা, মোদির ছোট আমিরশাহি সফরে ৫ বড় লাভ ভারতের 

জ্বালানির চাহিদা পূরণ থেকে প্রতিরক্ষা, মোদির ছোট আমিরশাহি সফরে ৫ বড় লাভ ভারতের 

PM Modi UAE Tour : ছোট সফরে বড় লাভ ! মোদির (PM Modi) ঝটিকা যাত্রায় বিপুল প্রাপ্তি হল ভারতের। অল্প সময়ের মধ্যেই দেশের জন্য বিশাল বিনিয়োগের (Investment) দরজা খুলে গেল। সবথেকে বড় বিষয়, পশ্চিয় এশিযার উত্তেজনার মধ্যেই ভারতের জ্বালানি চাহিদা পূরণে সক্ষম হল নয়াদিল্লি। পেট্রোল (Petrol) ও রান্নার গ্যাসের (LPG) জন্য ভারতের সঙ্গে চুক্তি সাক্ষরিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্র ছাড়াও ভারতে বিপুল বিনিয়োগের (MOU) ঘোষণা হয়েছে দুই দেশের মধ্যে।  

প্রধানমন্ত্রী ঝটিকা সফরে কী কী নিয়ে এলেন দেশের জন্য
বিশ্বের ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরশাহিতে একদিনের সফরে দেশের জন্য নিয়ে এলেন অনেক কিছু। এরমধ্যে ভারতের জন্য কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ও কৌশলগত নিরাপত্তার একাধিক চুক্তি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। 

১ স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপে বড় চুক্তি
প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে স্বাক্ষরিত হয়েছে ‘স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ’। এবার থেকে দুই দেশ কেবল সামরিক মহড়াতেই সীমাবদ্ধ থাকবে না। প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে যৌথভাবে সরঞ্জাম তৈরি ও উৎপাদন করা হবে। এখানেই শেষ নয়, দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে। 

২ পেট্রোলিয়াম, LPG চাহিদা পূরণের অঙ্গীকার
প্রধানমন্ত্রীর এই সফরে ভারতের ভূগর্ভস্থ তেল ভাণ্ডারে তেল মজুত করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মৌ (MoU) স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। বর্তমানে আবু ধাবি ন্য়াশনাল অয়েল কোম্পানি (ADNOC) হল একমাত্র বিদেশি সংস্থা যারা ভারতের সংরক্ষিত ভাণ্ডারে তেল মজুত করার চুক্তি করেছে। এই নতুন চুক্তির ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত হবে।  

LPG সরবরাহ: ভারতের রান্নার গ্যাসের (LPG) চাহিদার প্রায় ৪০ শতাংশ মেটায় সংযুক্ত আরব আমিরশাহি। ইন্ডিয়ান অয়েল (IOCL) ও ADNOC-এর মধ্যে দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহের চুক্তি হয়েছে, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও ভারতীয় গ্রাহকদের সুরক্ষা দেবে। ফলে বাজারে যখন-তখন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি থেক চিন্তা মুক্ত হবে দেশবাসী।  

৩ তরল পেট্রোলিয়াম গ্যাস (LPG) সরবরাহ সংক্রান্ত চুক্তি
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মধ্যে এলপিজি সরবরাহের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হল, ভারতে জ্বালানির স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করা। ভারত বর্তমানে তার তেল আমদানির উৎস বৃদ্ধি করছে। এক দেশের ওপর নির্ভর না করে বিভিন্ন দেশ থেকে তেল আমদানির চুক্তি করছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা থেকে দেশীয় গ্রাহকদের রক্ষা করতেই আমিরশাহির সঙ্গে এই চুক্তি করা হয়েছে। 

৪ গুজরাতে শিপ রিপেয়ার ক্লাস্টার
এখানেই শেষ হয়নি মেমোরেনডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU। গুজরাতের ভাদিনারে একটি ‘শিপ রিপেয়ার ক্লাস্টার’ বা জাহাজ মেরামতির কেন্দ্র তৈরির জন্য চুক্তি করেছে দুই দেশ। এটি ভারতের সামুদ্রিক পরিকাঠামোকে শক্তিশালী ছাড়াও ভারতকে জাহাজ রক্ষণাবেক্ষণের একটি আঞ্চলিক হাবে পরিণত করবে।

৫ পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে ইউএই
এই চুক্তির মধ্যে সবথেকে বড় চমক রয়েছে বিপুল বিনিয়োগের। সংযুক্ত আরব আমিরশাহির তরফে জানানো হয়েছে, তারা ভারতে মোট ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিশাল অঙ্কের অর্থ ভারতের পরিকাঠামো প্রকল্প, আরপিএল (RBL) ব্যাঙ্ক ও আবাসন অর্থলগ্নিকারী সংস্থা ‘সম্মান ক্যাপিটাল’-এ বিনিয়োগ করবে।

টার্গেট রয়েছে ২০০ বিলিয়ন ডলার
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যেই ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এই বাণিজ্যকে ২০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দুই রাষ্ট্রপ্রধান।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে উত্তেজনার মাঝে এই সফর ভারতের জন্য কেবল অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত সফল। 

আরও পড়ুন : এবার থেকে রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প ? মোদির জ্বালানি বাঁচানোর আহ্বানে সাড়া !

Previous post

বাড়িতে রাখা সোনা থেকেই হবে মোটা আয় ! জেনে নিন গোল্ড মনিটাইজেশন স্কিমের সম্পূর্ণ হিসেব

Next post

Profitable Farming Ideas: গ্রীষ্মে ধান, বর্ষায় পদ্ম! একই জমিতে ডবল ধামাকা, সঠিক পদ্ধতির মেনে কৃষিকাজে আয়ের নয়া দিশা দেখাচ্ছে বাগনান

Post Comment

You May Have Missed