Road Accident: বন্ধুর সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরা হল না! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

Road Accident: বন্ধুর সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরা হল না! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

Last Updated:

Cooch Behar Road Accident: মৃতের পরিবার সূত্রে খবর, বন্ধুর সঙ্গে দেখা করে ফিরছিলেন ওই যুবক। রাস্তায় তাঁর বাইকের পিছনে একটি বড় গাড়ি ধাক্কা মারে। তাতেই রাস্তায় ছিটকে পড়ে প্রাণ হারান তিনি।

বন্ধুর সঙ্গে দেখা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু | প্রতীকী ছবি
বন্ধুর সঙ্গে দেখা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু | প্রতীকী ছবি

তুফানগঞ্জ, কোচবিহারঃ বন্ধুর সঙ্গে দেখা করে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রাণ হারালেন এক যুবক। কোচবিহারের তুফানগঞ্জের বোচামারি চৌপথি সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় তুফানগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুজিত ওঁরাও, বয়স আনুমানিক ২৫ বছর। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ কামাখ্যাগুড়ি এলাকায় তাঁর বাড়ি।

মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, সুজিত একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। ভোটের জন্য সম্প্রতি বাড়ি ফেরেন। বুধবার বিকেলে এক বন্ধুকে নিয়ে আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

মৃতের পরিবার সূত্রে খবর, বন্ধুর সঙ্গে দেখা করে সুজিতরা মোটরবাইক নিয়ে ফিরছিলেন। সেই সময় বোচামারি চৌপথি সংলগ্ন এলাকায় কামাখ্যাগুড়িগামী রাজ্য সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের মোটরবাইকে পিছন থেকে একটি বড় গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ।

সেই ধাক্কার জেরে সুজিত ও তাঁর বন্ধু বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা সুজিতকে মৃত বলে ঘোষণা করেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Road Accident: বন্ধুর সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরা হল না! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

Previous post

Nadia News: স্মার্টফোনের দাপটে বদলেছে অভ্যাস, দারিদ্র্যের সাথে পাঞ্জা লড়তে এখন পাঁপড় হাতে ঘুরছেন বই বিক্রেতা! কমেছে আয়

Next post

Suvendu Adhikari: প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকা হানা, বন্দিদের থেকে উদ্ধার ২৩টি মোবাইল! জেলের ভিতরের অপরাধ চক্র ভাঙতে নির্দেশ শুভেন্দুর

Post Comment

You May Have Missed