Himalayan Mushroom: বাংলাতেই শুরু হিমালয়ান কর্ডিসেপস মাশরুম চাষ! লাখ টাকার ব্যবসায় নজির
বিশ্বের বাজারে একটি পরিচিত পরিচিত নাম কর্ডিসেপস মিলিটারিস। যা এক ধরনের মাশরুম। মূলত হিমালয়ান পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। কর্ডিসেপস মিলিটারিস হল একটি ঔষধি মাশরুম, এর মধ্যে রয়েছে উচ্চমাত্রার কর্ডিসেপিন, পলিস্যাকারাইড ও অ্যাডেনোসিন। তাই এটি চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক প্রোটিন সাপ্লিমেন্টে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রদাহ কমান, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্লান্তি দূর করা এবং শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি সাধনের মত সম্ভাব্য স্বাস্থ্যগত সুবিধার জন্য এটি সমাদৃত। ফলে বিশ্বের বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। কিন্তু এটি মূলত হিমালয়ান পার্বত্য অঞ্চলে প্রাকৃতিকভাবে তৈরি হয়। মেডিসিন ইন্ডাস্ট্রিতে এর চাহিদা থাকায় বর্তমানে বাণিজ্যিক চাষের আগ্রহ বাড়ছে।



Post Comment