পুরভোটে প্রার্থী কারা? জোট হচ্ছে? Drop Box-এর হাজার হাজার আবেদনের ঝাড়াই-বাছাই শুরু বঙ্গ বিজেপির

Last Updated:

পুরভোটকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক পদ্ম শিবির। তবে পুরভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে।

পুরভোটে প্রার্থী কারা? জোট হচ্ছে?
পুরভোটে প্রার্থী কারা? জোট হচ্ছে?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নভেম্বরে কলকাতা ও হাওড়া পুর ভোটের সম্ভাবনাকে পাখির চোখ করে জোর প্রস্তুতি শুরু হয়েছে পদ্ম শিবিরে। ইতিমধ্যেই বিজেপির মুরলীধর সেন লেনের অফিস থেকে সল্টলেক অফিসে drop box এর সমস্ত আবেদন পত্র এসে পৌঁছেছে। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত পুর নির্বাচনে কলকাতার ইচ্ছুক প্রার্থীদের আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছিল বিজেপির তরফে। আবেদন জমা দেওয়ার সময় শেষ হতেই এবার রাজ্য বিজেপির নির্বাচন কমিটির নেতৃত্ব সেই সমস্ত ইচ্ছুক নাগরিকদের প্রার্থী হতে চেয়ে আবেদন পত্র খতিয়ে দেখার কাজ শুরু করে দিলেন।

মঙ্গলবার গাড়ি করে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে হাজার হাজার আবেদন পত্র এসে পৌঁছেছে সল্টলেক অফিসে। 11th. Oct. থেকে শুরু হয়ে 26th. Oct. পর্যন্ত আবেদনের এই সময়কালে কলকাতা পুর ভোটে প্রার্থী হতে চেয়ে ছ’হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে বলে বিজেপি সূত্রের খবর। শুধুমাত্র ড্রপবক্সের মাধ্যমেই নয়, অনেকে দলীয় ইমেইল, পুর ভোটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতৃত্বের হাতেও প্রার্থী হতে চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন। জমা পড়া আবেদনপত্রগুলোর প্রাথমিক বাছাই শুরু হয়েছে এবং জেলা ও মণ্ডল স্তর থেকে আবেদনকারীদের রাজনৈতিক পরিচিতি, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

কারা হবেন প্রার্থী? বিদায়ী তৃণমূল পর বোর্ডের প্রাক্তন কাউন্সিলরদের কাউকে প্রার্থী করা হতে পারে? অনেকেই নাকি প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করে আবেদন পাঠিয়েছেন রাজ্য বিজেপিতে বলেও বিজেপি সূত্রের খবর।

এদিকে আরও একটা জল্পনা শুরু হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দসতিদারদের মন্তব্যে। এনসিপিআই এর সাথে পুর ভোটে বিজেপির জোট কী হবে? যদিও সব জল্পনাকেই উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘বিজেপির কারোর সঙ্গে জোট করার প্রয়োজন নেই। বিজেপিতে তৃণমূলীকরণও হবে না। বিজেপি একাই লড়াই করে কলকাতা ও হাওড়া পুর বোর্ড মানুষের সমর্থন নিয়ে গঠন করবে।’

Previous post

Sukanya Samriddhi Yojana: মেয়ের জন্য বিশাল স্কিম! কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বিনিয়োগে ধামাকা রিটার্ন, ১ থেকে ১০ হাজার বিনিয়োগে কত টাকা পাবেন?

Next post

শক্তি কমাচ্ছে ‘অর্ণব’, আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে

Post Comment

You May Have Missed