Profitable Farming Ideas: বিঘায় লাভ ২০ হাজার! টোটো ছেড়ে জলাজমিতে ‘সোনা’ ফলাচ্ছেন মালদহের যুবক, মাখানা চাষ দেখাচ্ছে মোটা আয়ের দিশা

Profitable Farming Ideas: বিঘায় লাভ ২০ হাজার! টোটো ছেড়ে জলাজমিতে ‘সোনা’ ফলাচ্ছেন মালদহের যুবক, মাখানা চাষ দেখাচ্ছে মোটা আয়ের দিশা

Last Updated:

Malda Profitable Farming Ideas: আর্থিক অনটনে পড়াশোনা বন্ধ হলেও লড়াই থামাননি মালদহের প্রসেনজিৎ বসাক। টোটো চালিয়ে সংসার চালানোর কঠিন সংগ্রামের মাঝে মাখানা চাষে খুঁজে পেয়েছেন সাফল্যের নতুন পথ।

+

মালদহের জলাভূমিতে মাখানা চাষের তদারকি করছেন যুবক প্রসেনজিৎ বসাক

মালদহ, জিএম মোমিন: একসময় ফাঁকা পড়ে থাকা জলাভূমি, আর আজ সেই জমিতেই মিলছে লাভের মুখ। টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বিকল্প আয়ের সন্ধানে মাখানা চাষ শুরু করে তাক লাগিয়ে দিলেন মালদহের এক যুবক।

মালদহ জেলার ফুলবাড়িয়ার দারশোলা তাঁতিপাড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বসাক।

আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে শুরু করেন টোটো চালানো। তবে সেই আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় নতুন পথের খোঁজে নামেন প্রসেনজিৎ। সেই সময়ই মাখানা চাষের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। প্রথমে পরীক্ষামূলকভাবে প্রায় দুই বিঘা জমিতে চাষ শুরু করেন। সাফল্য মিলতেই ধীরে ধীরে চাষের পরিধি বাড়িয়ে বর্তমানে প্রায় সাত বিঘা লিজ নেওয়া জলাভূমিতে মাখানা চাষ করছেন তিনি।

আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে শুরু মেরামতি! ১ মাস বন্ধ যান চলাচল, ছবিতে দেখুন প্রশাসনিক তৎপরতা

প্রসেনজিৎ জানান, “পড়াশোনা করে কিছু করার ইচ্ছে ছিল। কিন্তু পরিস্থিতির কারণে কাজ করতে হয়েছে। টোটো চালিয়ে তেমন লাভ হচ্ছিল না। পরে দাদার কাছ থেকে মাখানা চাষ শিখে শুরু করি। এখন বিঘা প্রতি প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে।” তিনি আরও বলেন, “মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকায় মাখানা চাষ ইতিমধ্যেই জনপ্রিয় এবং সেখানে ভাল বাজারও রয়েছে। উৎপাদিত ফসল সেখানেই বিক্রি করেন তিনি। তবে স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠলে এই চাষ আরও প্রসার পাবে বলে মনে করছেন প্রসেনজিৎ।”

Post Comment

You May Have Missed