‘দলীয় কর্মীদের শাবল-আক্রমণ’, রক্তাক্ত BJP নেতার পরিবার, ভয়াবহ অভিযোগ আরামবাগে
সোমনাথ মিত্র, হুগলি: রাতের অন্ধকারে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি জেলা সহ সভাপতির পরিবার। মাথা ফাটল বিজেপি নেতা গনেশ চক্রবর্তীর ছেলের। হাত ভেঙে আহত স্ত্রী। ‘যারা হামলা চালিয়েছে তারা বিজেপি করে’ , দাবি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গনেশ চক্রবর্তীর।৪ তারিখের পর যারা দলে এসেছে তারা এসব করছে, প্রশাসনকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে, জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি সুশান্ত বেরা।
‘দলীয় কর্মীদের হাতেই’ আক্রান্ত BJP নেতার পরিবার
বিজেপি নেতা গনেশ চক্রবর্তী জানান, ‘কাল রাতে হঠাৎ করে আমার বাড়িতে হামলা, আমার নাম করে চিৎকার। তারপরেই সবাই আমরা বেরিয়ে আসি। ততক্ষণে গেট ভেঙে ওরা ঢুকে পরে। তারপরেই শাবল দিয়ে আমার স্ত্রীর হাতে মারে। ছেলে এগিয়ে যেতেই ছেলের মাথায় আঘাত করে, ছেলে রক্তাক্ত হয়। তারপর আমি চেঁচামেচি করতে ওরা পালিয়ে যায়। যাদেরকে আমি চিনতে পেরেছি তারা বিজেপি করে। দলের জেলা সভিপতি, বিজেপি নেতা রাহুল সিনহাকে আমরা জানিয়েছি। পুলিশ এসে রাতে আমাদের হাসপাতালে নিয়ে যায় , তারপর চিকিৎসা করে বাড়ি ফিরি।’
“৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে, তারা দলের গঠনতন্ত্র মানে না..”, ব্যাখ্যা বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতির
বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা জানান , ‘৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে, তারা দলের গঠনতন্ত্র মানে না, উশৃঙ্খল। বিজেপিকে বদনাম করার জন্য এই ধরণের ঘটনা ঘটাচ্ছে। তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। উনি বিষয়টি নিয়ে প্রশাষনের দারস্থ হবে এবং আমরা দোষীদের শাস্তি চাই। দলগতভাবে আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করছি।’ এদিকে খবর পেয়ে রাতেই বিজেপি নেতার বাড়িতে যায় তারকেশ্বর থানার পুলিশ। লিখিত অভিযোগ হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানা।
Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
Post Comment