Soham Chakraborty: ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?

কলকাতা: ফের বিপাকে অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ-এর থেকে গো-হারা হেরেছেন তিনি। কিন্তু দাপট এখনও কমেনি তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়কের। মারধর, হুমকি, জোর করে আটকে রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হল FIR। বেহালা থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নিজের ফ্ল্যাটের ইন্টিরিয়র ডিজাইনের কাজ করানোর পর টাকা দেননি তিনি। সেই বকেয়া টাকা চাওয়ায় হুমকি, ফ্ল্যাটে আটকে মারধরের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। 

পূর্ব মেদিনীপুরে চন্ডীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। হুমকি, ফ্ল্যাটে আটকে রাখার অভিযোগে বেহালা থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন এক কাঠমিস্ত্রি। সোহম চক্রবর্তী ছাড়াও, তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন তিনি। যদিও, FIR নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সোহম চক্রবর্তীর থেকে। 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Post Comment

You May Have Missed