Agriculture News: সারাবছর তুমুল চাহিদা! সামান্য পুঁজিতে এই চাষ শুরু করে বদলাতে পারে ভাগ্য, দিশা দেখাচ্ছেন কোচবিহারের চাষি

Agriculture News: সারাবছর তুমুল চাহিদা! সামান্য পুঁজিতে এই চাষ শুরু করে বদলাতে পারে ভাগ্য, দিশা দেখাচ্ছেন কোচবিহারের চাষি

Last Updated:

Cooch Behar Agriculture News: কম পুঁজিতে লাভজনক চাষবাসের খোঁজে থাকেন অনেকেই। কোচবিহারের এক কৃষক সেই দিশাই দেখাচ্ছেন। তাঁর দেখানো পথে হেঁটে অন্যরাও আয় করতে পারেন।

সামান্য পুঁজিতে শুরু করতে পারেন এই চাষ
সামান্য পুঁজিতে শুরু করতে পারেন এই চাষ

কোচবিহারঃ চাষবাসের জন্য বেশি পুঁজি নেই তো কী হয়েছে! অল্প বিনিয়োগেও হতে পারে ভাল লাভ। কোচবিহারের এক চাষি সেই দিশাই খুঁজে পেয়েছেন। সারা বছর চাহিদা থাকে এমন একটি জিনিস ফলিয়ে ভাল টাকা আয় করছেন তিনি।

সাজসজ্জা থেকে কাউকে উপহার দেওয়া, প্রায় সারা বছরই বিভিন্ন কাজে ফুল লাগে। বিশেষত গোলাপের প্রতি মানুষের ভালবাসা চিরন্তন। সেই ফুল চাষ করেই ভাল টাকা আয় শুরু করেন কোচবিহারের কৃষক কমল বর্মন।

জানা যায়, গোলাপ ফুল চাষ করতে খুব বেশি জায়গা লাগে না। সেই সঙ্গেই খরচ এবং পরিশ্রমও বেশ কম। একবার চাষ করলে বেশ কয়েক বছর মুনাফা পাওয়াও সম্ভব বলে খবর।

কোচবিহারের এই গোলাপ চাষির কথায়, গোলাপ গাছে বছরভর ফুল ফোটে। মার্কেটেও সবসময় এই ফুলের চাহিদা থাকে। সেই জন্য তাঁর ফুল বিক্রি করতে কোনও রকম অসুবিধা হয় না। বিশেষ কিছু মরসুমে চাহিদা বেড়ে গেলে আবার লাভের পরিমাণও অনেকটা বেড়ে যায়।

জানা যায়, গোলাপ চাষের ক্ষেত্রে কম জায়গা কিংবা বেশি জায়গা কোনও বিষয় নয়। ভালভাবে চাষ করতে পারলে মুনাফা হওয়া একপ্রকার নিশ্চিত। তাই কোচবিহারের এই চাষির দেখানো পথে হেঁটে গোলাপ চাষ শুরু করে আয় করতে পারেন আপনিও।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Agriculture News: সারাবছর তুমুল চাহিদা! সামান্য পুঁজিতে এই চাষ শুরু করে বদলাতে পারে ভাগ্য, দিশা দেখাচ্ছেন কোচবিহারের চাষি

Post Comment

You May Have Missed