শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান, তার আগে জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলা!

শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান, তার আগে জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলা!

কলকাতা: শনিবার বিজেপির (BJP) নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলা। বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। পানিহাটি এবং বসিরহাটেও বিজেপি নেতা-কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। 

মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা! শিবপুরে বোমাবাজি। ভোটের পর উত্তপ্ত শিবপুর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার চিহ্ন। ভোটের ফল প্রকাশের ৩ দিন পর রণক্ষেত্র হাওড়ার শিবপুর। এক প্রত্য়ক্ষদর্শী রেহান খান বলছেন, ‘২০০-৩০০ জন মিলে মেরেছে। আমাদের বের করে দিয়েছে। ২০২১-এ করেছিল। আজ হেরে গিয়েও কেন করছে তার জবাব চাই।’

শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কক। কোথাও গুলিবিদ্ধ হতে হয়েছে বিজেপি কর্মীকে। কোথাও আবার বিজেপি কর্মীদের লক্ষ্য করে চলছে বোমাবাজি।

মধ্য়মগ্রাম: শুভেন্দুর আপ্ত সহায়ক খুন
বসিরহাট: বিজেপি কর্মীকে গুলি!
পানিহাটি: বিজেপি নেতাকে ‘লক্ষ্য়’ করে বোমা
শিবপুর: চলল ‘গুলি’, পড়ল ‘বোমা’

বৃহস্পতিবার হাওড়ার শিবপুরের চওড়াবস্তিতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রণক্ষেত্র শিবপুরের চওড়াবস্তি। পড়ল বোমা, চলল ‘গুলি’। বোমার আঘাতে ২ জন বিজেপি কর্মী জখম বলে অভিযোগ।

হাওড়ার শিবপুরের প্রত্য়ক্ষদর্শী রেহান খান বলেছেন, ‘মমতা ব্য়ানার্জি আপনি বলুন, আপনার অরূপ রায়ের যে গুন্ডা রয়েছে তারা ভাল কাজ করছে না। বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে। গুলি চালাচ্ছে। বোমা মেরেছে। ৭-৮ রাউন্ড গুলি চালিয়েছে।’

ওই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার কথা শুনিনি। কী হয়েছে বলতে পারব না। উত্তর ২৪ পরগনার পানিহাটি ও বসিরহাট – দু জায়গাতেই বিজেপি নেতা-কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। আহত বিজেপি কর্মী রোহিত রায় বলেছেন, ‘আমরা বিজেপির পতাকা লাগাচ্ছিলাম পাড়ায়। ওটা লাগানোর পরে, ওরা চার-পাঁচজন ছিল। গুলি চালিয়েছে, আমি পালিয়ে এসেছি। এলোপাথাড়ি গুলি চালিয়েছে।’

পানিহাটির অন্তর্গত সোদপুরের দত্ত রোডে শুভব্রত বসু নামে এই বিজেপি নেতাকে লক্ষ্য় করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। বিজেপি নেতাকে ‘লক্ষ্য়’ করে বোমা। পানিহাটিতে রক্তাক্ত বিজেপি নেতা। রাজ্য় বিজেপি যুবমোর্চা জয় সাহা বলেছেন, ‘তৃণমূলের পুরো দলটাই ধ্বংস হয়ে গেল। বহু পরিবারের রুজিরুটি বন্ধ হয়ে গেল, সেই আক্রোশ থেকেই এগুলো হচ্ছে।’

ভোটের ফল প্রকাশের ৪ দিনের মধ্যে ৫টি খুনের ঘটনা সামনে এসেছে… কোথাও বিজেপি, যারা শনিবার সরকার গড়বে! আবার কোথাও তৃণমূল যাদের সরকারের পতন হয়েছে! বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ‘আমরা জিতলাম, আমাদের তিনজন কর্মী মারা গেল! কালকেও বসিরহাটে আমাদের কর্মীর উপর গুলি চালানো হয়েছে। চার রাউন্ড গুলি চলেছে। সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে।’

কলকাতা থেকে শ্রীরামপুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকে ক্য়ানিং… নানা অভিযোগে গ্রেফতার তৃণমূলের নেতা থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কলকাতা: গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। শ্রীরামপুর: গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। গোসাবা: খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা। ক্য়ানিং: গ্রেফতার তৃণমূল আশ্রিত।

লাইসেন্স ছাড়া ম্য়াগাজিন ও গুলি রাখার অভিযোগ পুজালি পুরসভার তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম। শ্রীরামপুরে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহকে।

গোসাবায় দলেরই কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। ক্য়ানিংয়ের মিঠাখালিতে আবার বেআইনি অস্ত্র রাখার অভিযোগ তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Comment

You May Have Missed