‘আসানসোলের বাইক, নকল নম্বর প্লেট’ ! কীভাবে খুন ? কী কী তথ্য উঠে আসছে ?

‘আসানসোলের বাইক, নকল নম্বর প্লেট’ ! কীভাবে খুন ? কী কী তথ্য উঠে আসছে ?

কলকাতা : ভোট পরবর্তী হিংসার সবচেয়ে ভয়ঙ্কর ও বড় ঘটনা ঘটে গেল বুধবার রাতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। মধ্যমগ্রামে বাড়ি যাওয়ার পথে, বাড়ির ১০০ থেকে ১৫০ মিটারের মধ্যে গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ির চালকও। তাঁকে গুরুতর আহত অবস্থায় কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে এই খুনে নান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। 

কীভাবে খুন করা হয়?

বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ। মোটরসাইকেলে করে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি ফলো করা হয়েছে তাঁর। মধ্যমগ্রামের দোহারিয়া বলে একটি জায়গায় ছিলেন তখন। হঠাৎ একটি গাড়ি এসে তাঁর গাড়ির সামনে এসে হাজির হয়। তারপর একটি বাইক আসে, চন্দ্রনাথ গাড়ির যেদিকে বসেছিলেন ঠিক সেই দিকেই এসে গুলি চালায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-এর। আহত হন তাঁর গাড়ি চালকও। 

কটা গুলি করা হয়?

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ৩ টি গুলি করা হয় বলে সূত্রের খবর। বুকের বাঁদিকে ২টি গুলি লাগে ও পেটে লাগে একটি গুলি। ভিভা সিটি হাসপাতালের প্রতিম সেনগুপ্ত জানান, একেবারে হার্ট ফুটো করে গিয়েছে বলেই ওখানেই স্পট ডেড হয় চন্দ্রনাথ রথের। 

আরও পড়ুন – খুন শুভেন্দুর আপ্তসহায়ক ! বড় বার্তা তৃণমূলের

ভয়ঙ্কর অভিযোগ কৌস্তভ বাগচীর!

”চন্দ্রনাথকে ফলো করে গুলি করা হয়। গুলি সোজা বুকে মারা হয়। এই ঘটনা ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাউকে ছাড়া হবে না। আমরা এতদিন বাংলায় ভদ্রতা, শৃঙ্খলার রাজনীতি করে এসেছি। এই ঘটনার পরিনাম তৃণমূলকে ভুগতে হবে। চন্দ্র দা-কে যেভাবে খুন করা হলো, আমার কিন্তু ছেড়ে কথা বলব না। যতক্ষণ না দোষীদের ধরা হচ্ছে, আমরা মৃতদেহ দাহ করব না।”

খুনের ঘটনা নিয়ে পুলিশ কী জানিয়েছে? 

ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান, ”আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছি। হত্যার জন্য ব্যবহৃত গাড়িটি আমরা সিজ করেছি। আসানসোলের গাড়ি ব্যবহার করা হয়েছে, কিন্তু নম্বর প্লেট নকল। 

প্রত্যক্ষদর্শী কী জানিয়েছেন?

‘একটি বাইক থেকে গুলি করা হয়। গাড়ির ভেতরে ছিলেন ২ জন। বাইকে একজন ছেলে এসে গুলি করে চলে যায়। মাথায় হেলমেট ছিল না। গাড়ির পশে এসে গাড়ির জানালা দিয়ে গুলি করে।’ 

ডাক্তার কী জানান?

ভিভা সিটি হাসপাতালের প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, ”আমরা এখানে রাউন্ড দিচ্ছিলাম। ঠিক সেই সময় আচমকা আমাদের কাছে খবর আসে যে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দৌড়ে এসে দেখলাম চন্দ্রনাথ রথ ও তাঁর সঙ্গে আরও একজন রয়েছেন। চন্দ্রনাথ রথকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁর দুটো গুলি লেগেছে বুকের বাঁদিকে। আর একটি গুলি লাগে পেটে। গুলি এমন ভাবে লাগে একেবারে হার্ট ফুটো করে দেয়, এই কারণেই ওখানেই স্পট ডেড হয়ে যান চন্দ্রনাথ রথ।”

আরও পড়ুন – খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক! ভয়ঙ্কর অভিযোগ কৌস্তভ বাগচীর

কে ছিলেন এই চন্দ্রনাথ ?

চন্দ্রনাথ রথ আগে ভারতের সামরিক বাহিনীর অংশ ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী। সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পরে ২০২১ সালে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কর হিসেবে দায়িত্ব নেন।  

Post Comment

You May Have Missed