বাড়ির ১৫০ মিটারের মধ্যেই খুন! শুভেন্দুর আপ্তসহায়কের হত্যাকাণ্ড নিয়ে কী জানাল পুলিশ?

বাড়ির ১৫০ মিটারের মধ্যেই খুন! শুভেন্দুর আপ্তসহায়কের হত্যাকাণ্ড নিয়ে কী জানাল পুলিশ?

মধ্যমগ্রাম: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দুই দিনের মাথাতেই ভয়ানক কাণ্ড। গুলি করে খুন হলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) আপ্তসহায়ক চন্দ্ররাথ রথ (Chandranath Rath)। 

মধ্যমগ্রামের দোহারিয়ায়, যশোর রোড থেকে ৫০০ মিটার দূরে, নিজের বাড়ি থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটারের মধ্যে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের আধিকারিকরা। পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সাংবাদিকদের জানান যে এই ঘটনায় ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে।  

আরও পড়ুন:- ভারতীয় সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক এই চন্দ্রনাথ রথ কে?

তিনি জানান, ‘আমরা তদন্ত শুরু করেছি। এই অপরাধ ঘটানোর জন্য যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, আমরা সেটিকে আটক করতে সক্ষম হয়েছি। তদন্ত করে জানা গিয়েছে এই গাড়ির নম্বরপ্লেট ভুয়ো। আদতে সেটি শিলিগুড়ির একটি গাড়ির নম্বর। আমরা তদন্তের সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলিও উদ্ধার করি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। যা যা তথ্য পেয়েছি, সেইগুলিই আপাতত আমরা খতিয়ে দেখছি, তদন্ত করছি।’ পুলিশের তরফে ওই নম্বর প্লেটের গাড়ির মালিককে ফোন করে জিজ্ঞেস করা হলে তিনি জানান, গাড়ি তাঁর কাছেই রয়েছে। তাই এক্ষেত্রে যে নকল নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত পুলিশ।

প্রতিদিনের মতো আজও বিধানসভায় গিয়েছিলেন চন্দ্রনাথ রথ। তিনি সেখানে কয়েকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, কথা বলেন বলে জানা যাচ্ছে। তারপরে কাজ সেরে বাড়ি ফেরার সময় রাত ১০.৩০টার দিকে চন্দ্রনাথ রথকে দুষ্কৃতিরা দীর্ঘ সময় ফলো করে বলে খবর। তারপরেই একটি গাড়ি এসে চন্দ্রনাথের গাড়ি আটকায়। পাশ থেকে বাইকে করে এসে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে’ পরপর গুলি করা হয় চন্দ্রনাথকে। তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। কেউ বলছেন যে দুইজন দুষ্কৃতী ছিলেন আবার কেউ অন্য কথা বলছেন। মোট ছয় রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। চন্দ্রনাথ রথ যখন গাড়ি করে যাচ্ছিলেন, তখন তিনি ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন। তাঁদের গাড়ি আটকে গুলি করা হয়ে। পাশে একটা ছোট চারচাকার গাড়ি চন্দ্রনাথ রথের গাড়ির সামনে দাঁড়ায়। মূল রাস্তার একটু ভেতরের দিকে ঘটনাটি ঘটে। 

Post Comment

You May Have Missed