‘নির্লজ্জতার উদাহরণ রাখছেন… ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম…’, মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির

‘নির্লজ্জতার উদাহরণ রাখছেন… ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম…’, মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির

কলকাতা : পশ্চিমবঙ্গে এবার গেরুয়া ঝড়। বিপুল পরিমাণে ভোট পেয়ে জিতেছে বিজেপি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর বিপক্ষে লড়ে। তবে পরাজিত হয়েও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ তিনি। মমতা বলছেন, ‘আমরা জিতেছি, হারিনি, কেন পদত্যাগ করতে যাব?’ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবারের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে জয়ী বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারিও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তীব্র ভাষায় আক্রমণ করে তরুণজ্যোতি বলেছেন, ‘মানুষ তাড়িয়ে দিয়েছে তাঁকে। বারবার হেরেছেন। পুরো রাজ্য প্রত্যাখ্যান করেছে তৃণমূলকে। তারপরেও পদত্যাগ করবেন না? ওনার তো কালকেই পদত্যাগ করা উচিত ছিল। ন্যূনতম যদি লজ্জা থাকত তাহলে এতক্ষণে পদত্যাগ করে দিতেন। কিন্তু কী বলবেন? নির্লজ্জ… নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। এক নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’ 

Previous post

Money Making Tips: স্বল্প পুঁজি, অদম্য ইচ্ছা! টিউশনের ফাঁকে আর্ট পেপার দিয়েই বাড়তি আয়ের পথ দেখাচ্ছেন মেদিনীপুরের যুবক

Next post

North Bengal Budget Trip: বৃষ্টিভেজা পাহাড়ে মেঘের হাতছানি, কালিম্পংয়ের ‘হ্যাপি ভিলেজ’ এখন পর্যটকদের নয়া ঠিকানা, গরমের ছুটিতে ঘুরে আসুন

Post Comment

You May Have Missed