Mamata Banerjee: ‘দফায় দফায় লোডশেডিং, সিসিটিভি বন্ধ, স্ট্রং রুমে গাড়ির যাতায়াত!’ কারচুপির আশঙ্কায় রাত জেগে মমতা, কর্মীদেরও সতর্ক করলেন তৃণমূলনেত্রী

Mamata Banerjee: ‘দফায় দফায় লোডশেডিং, সিসিটিভি বন্ধ, স্ট্রং রুমে গাড়ির যাতায়াত!’ কারচুপির আশঙ্কায় রাত জেগে মমতা, কর্মীদেরও সতর্ক করলেন তৃণমূলনেত্রী

Last Updated:

ভোট গণনার কয়েক ঘণ্টা আগে গভীর রাতে সমাজমাধ্যমে পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কী বললেন মমতা?
কী বললেন মমতা?

সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা৷ আর তার কয়েক ঘণ্টা আগে গভীর রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গণনাকেন্দ্রে বেনিয়ম এবং কারচুপির আশঙ্কা প্রকাশ করে কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি রাত জেগে গণনাকেন্দ্র পাহারা দেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূলনেত্রী৷

কিছুক্ষণ আগে সমাজমাধ্যমে করা পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সতর্ক থাকুন, পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে। আমি দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের উপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন , সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন। এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: ‘দফায় দফায় লোডশেডিং, সিসিটিভি বন্ধ, স্ট্রং রুমে গাড়ির যাতায়াত!’ কারচুপির আশঙ্কায় রাত জেগে মমতা, কর্মীদেরও সতর্ক করলেন তৃণমূলনেত্রী

Post Comment

You May Have Missed