‘চুক্তিভিত্তিক কর্মীকে দেয় কী করে?’ ভোটগণনার আগের দিন বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

‘চুক্তিভিত্তিক কর্মীকে দেয় কী করে?’ ভোটগণনার আগের দিন বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

কলকাতা: রাত পোহালেই ভোটগণনা। ফল ঘোষণা। তার আগের দিন, রবিবার সন্ধ্যায় ল্যান্সডাউনে পুজো দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যিনি এবারের নির্বাচনে লড়ছেন দুটি কেন্দ্র থেকে। নন্দীগ্রাম থেকে লড়াই করার পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। 

গণনার আগের দিন ল্যান্সডাউনে পুজো দিয়ে বেরিয়ে শুভেন্দু বললেন, ‘আজ আমি অভিযোগ করেছি যে, কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে, আইসিডিএসের অফিসার যারা, সেগুলো গ্রুপে পোস্ট হচ্ছে। এগুলো তো অনৈতিক। এখনই আমি নির্বাচন কমিশনকে পাঠালাম। এসডিও তুফানগঞ্জ। তারা কন্ট্র্যাক্টচুয়ালদের ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। কত আটকাবেন আপনি? এক শ্রেণির লোক এসব কাণ্ডকারখানা করে চলেছে ধারাবাহিকভাবে। এদের আটকানোর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে প্রতি পদে পদে।’

কী অভিযোগ শুভেন্দুর? তিনি বলেছেন, ‘পার্মানেন্ট স্টাফ বিজন ডে ইউডিসি, মামসি চক্রবর্তী এলডিসি, মিতালি চক্রবর্তী গ্রুপ ডি, কন্ট্র্যাকচুয়াল সুদেব ওঝা, বঙ্কিম বসাক। চুক্তিভিত্তিক কর্মীকে দেয় কী করে? প্রতি মুহূর্তে এরা এই জিনিস করে যাচ্ছে। তার পরেও আমরা মানুষের আশীর্বাদ পাব।’

বৃহস্পতিবার ও শুক্রবার। পরপর দুদিন স্ট্রংরুম নিয়ে তুঙ্গে পৌঁছেছে সংঘাত। কারচুপির অভিযোগ তুলে বৃহস্পতিবার সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেখানে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাত পোহালেই জানা যাবে, ৫ বছরের জন্য় পশ্চিমবঙ্গের রাশ কাদের হাতে যেতে চলেছে! তার আগে স্ট্রংরুমের বাইরে ধুন্ধুমার বাঁধে! তৃণমূল বনাম বিজেপি! কখনও যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। কখনও শুভেন্দু অধিকারী। সমর্থকদের স্লোগানের লড়াই! সবার একটাই মানসিকতা, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী! তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে! ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দফতর

শেষমেশ স্ট্রংরুমের ভিতর থেকে কী ফল বেরিয়ে আসে, তা স্পষ্ট হবে রাত পোহালেই।

আরও পড়ুন: গণনার আগেরদিন ফের কালীঘাট থানার OC বদল! নতুন করে দায়িত্ব পেলেন কে?

Post Comment

You May Have Missed