SRH-র বিরুদ্ধে কি অবশেষে KKR জার্সিতে অভিষেক ঘটাবেন পাথিরানা? মুখ খুললেন সাউদি
হায়দরাবাদ: রাত পোহালেই দুই ছন্দে থাকা দল একে অপরের মুখোমুখি হবে। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। কেকেআর হতাশাজনক শুরুর পর নাগাড়ে দুই ম্যাচ জিতেছে। অপরদিকে, চলতি আইপিএলে (IPL 2026) নাগাড়ে পাঁচ ম্য়াচ জিতে দুরন্ত ছন্দে সানরাইজার্স হায়দরাবাদ। ঈশান কিষাণদের থামাতে কেকেআরের সামনে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। ম্যাচ জিততে অরেঞ্জ আর্মির বিধ্বংসী ব্যাটিং লাইনকে রোখাটা প্রয়োজনীয়। সেই লক্ষ্যে মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) কিন্তু কেকেআরের বড় ভরসা হয়ে উঠতে পারেন। কিন্তু প্রশ্ন হল তিনি কি সানরাইজার্সের বিরুদ্ধে খেলবেন?
মাথিশা পাথিরানার রবিবাসরীয় ম্যাচে খেলার প্রসঙ্গে ম্যাচের টিম সাউদিকে (Tim Southee) প্রশ্ন করা হয়। তবে কেকেআরের বোলিং কোচ ম্যাচের আগেরদিনও কিন্তু পাথিরানার খেলার বিষয়ে নিশ্চিত করে কিছুই জানালেন না। বরং সাউদি জল্পনা অব্যাহত রেখে জানালেন পরিস্থিতি বুঝে পাথিরানার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন:- ধোনিকে ধর্মীয় পরামর্শ দিয়েই চেন্নাই সুপার কিংস দল থেকে বাদ পড়েছিলেন সমীর রিজ়ভি?



Post Comment