‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না’, ফলতার পুরো ভোট বাতিল, হুঙ্কার অভিষেকের

‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না’, ফলতার পুরো ভোট বাতিল, হুঙ্কার অভিষেকের

কলকাতা : ফলতায় পুরো ভোট বাতিল, পাল্টা হুঙ্কার অভিষেকের। ‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না। ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না বাংলা বিরোধী গুজরাতি গ্যাং। দিল্লি থেকে যত শক্তশালী, যাকে খুশি আনুন, ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও’, পোস্ট অভিষেকের। এক্স মাধ্যমে অভিষেক লিখেছেন, ‘তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আর তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটার জন্য দশটা জন্মও যথেষ্ট হবে না।’ অভিষেক আরও লিখেছেন, ‘তোমাদের যা কিছু আছে, সব নিয়ে এসো। আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি – ফলতায় এসো। তোমাদের সবচেয়ে শক্তিশালীকে পাঠাও, দিল্লি থেকে কোনও এক গডফাদারকে পাঠাও। যদি সাহস থাকে, ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করো।’ 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও এক নজিরবিহীন ঘটনা। বাতিল করা হল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ফলতায়। কারচুপির অভিযোগে পুরো বিধানসভা কেন্দ্রে পুনির্নিবাচনের দাবি জানিয়েছিল বিজেপি। শুক্রবার নির্বাচন কমিশন জানাল, গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল হচ্ছে, পুনরায় ফলতা কেন্দ্রে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা হবে ২৪ মে। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সোমবার একটি কেন্দ্র বাদ দিয়ে, ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হতে চলেছে। 

‘আমার সংখ্যার উপর রাজ্য সরকারকে নির্ভর করতে হবে’, গণনার আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর 

ভোটের দিন EVM-এ টেপ লাগিয়ে রাখার এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। ফলতা নিয়ে বিজেপির অভিযোগের পর তৎপর হন খোদ মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর নির্দেশেই বৃহস্পতিবার সোজা ডায়মন্ড হারবারে পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর রিপোর্ট খতিয়ে দেখার পর, ফলতায় পুনরায় ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হল, ফলতা বিধানসভার ২৮৫টি বুথের মধ্যে ৬৮টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। যা মোট বুথের ২১ শতাংশ। যেখানে ফলতার ২৩ শতাংশ ভোটার ভোট দেন। কমিশন জানিয়েছে, ৭টি বুথে ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। CCTV ফুটেজে অনেক বুথে একসঙ্গে অবাঞ্ছিত একাধিক মানুষকে একসঙ্গে ঢুকতে ও বেরতে দেখা গেছে। আবার বহু বুথে CCTV ফুটেজও মেলেনি। ১৩টি বুথের ফুটেজে ব্যাপক গরমিল দেখা গেছে। এই প্রেক্ষাপটেই গোটা ফলতা কেন্দ্রে ফের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 



Previous post

BJP: ইভিএম নিরাপত্তার দাবিতে এবার দলের মহিলা ব্রিগেডকে আসরে নামাচ্ছে বিজেপি, রবিবার সকাল থেকে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ!

Next post

SRH-র বিরুদ্ধে কি অবশেষে KKR জার্সিতে অভিষেক ঘটাবেন পাথিরানা? মুখ খুললেন সাউদি

Post Comment

You May Have Missed