রাতে ফের ঝড় ও বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে ? কমলা ও হলুদ সতর্কতা জারি, কী বলছে IMD

রাতে ফের ঝড় ও বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে ? কমলা ও হলুদ সতর্কতা জারি, কী বলছে IMD

কলকাতা: ফের ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আইএমডি সূত্রে খবর, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বর্ষণ এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আগামীকাল ও পরশুদিনও দক্ষিণবঙ্গে হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন, “কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরাই থাকবেন” ? হাইকোর্টে মামলা খারিজ, রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল

গতকালের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পাশ্ববর্তী বাংলাদেশের উপর অবস্থানরত, উর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত। এছাড়া দক্ষিণপূর্ব বাংলাদেশ, ও সংলগ্ন এলাকায় ৩.১ থেকে ৫.৮ কিমি উচ্চতার মধ্যে, আরেকটি উর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এবং এর সঙ্গে যুক্ত নিম্নচাপ অক্ষরেখাটি ৭.৬ কিমি উচ্চতায়, প্রায় ৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর, ২০ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে বিস্তৃত রয়েছে।

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবারে ঝড় বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা।রবি ও সোমবার এই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ফের ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা। 

 সকাল থেকে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়।

Post Comment

You May Have Missed