পোস্টাল ব্যালট খোলা নিয়ে উত্তপ্ত বিধাননগর! কী প্রতিক্রিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের ?

পোস্টাল ব্যালট খোলা নিয়ে উত্তপ্ত বিধাননগর! কী প্রতিক্রিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের ?

কলকাতা: পোস্টাল ব্যালট খোলা নিয়ে উত্তপ্ত বিধাননগর। প্রশাসনিক ভবনে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একাধিকবার পোস্টাল ব্যালট খোলার অভিযোগ বিজেপির। প্রতিবাদে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিজেপির বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে না জানিয়েই পোস্টাল ব্যালট খোলার অভিযোগ। কোনও দুর্নীতি হয়নি, আমাকে ফাঁসানো হচ্ছে। প্রতিক্রিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের। এখানে বসে থাকব, স্ট্রংরুম পাহারা দেব, দিল্লিতে অভিযোগ জানাবো। পাল্টা সরব বিধাননগরের বিজেপি প্রার্থী। 

আরও পড়ুন, গণনা শুরুর আগে ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর, “জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে, সেটাকেই স্বীকার করা উচিত..”

বিক্ষোভের মাঝেই বিজেপি নেতাদের সরাসরি প্রশ্ন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে, বলুন কে খুলেছে ? লজ্জা করে না ?! বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌতম মণ্ডল বলেন, আমি কাল  কলেজে স্কুটিনির জন্য, সারাদিন  এসডিও অফিসে আসিইনি। 

প্রশ্ন: কে দায়িত্বে ছিলেন ? কে খুলেছে এটা ? কার অনুমতিতে খোলা হয়েছে ?

বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট: স্ট্রংরুমের ইনচার্জ …সেটা আমার জানা নেই। …আমি তো বললাম আমি কলেজে ছিলাম।

প্রশ্ন:  আপনি কাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ?

বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট: স্ট্রংরুমের ইনচার্জ আমি নই…

 

 

Post Comment

You May Have Missed