স্ট্রংরুমের সামনে বেড়েছে নিরাপত্তা, তোলা হয়েছে ১০ ফুট উঁচু লোহার পাঁচিলও!
কলকাতা: গতকাল বিকালের পর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। আর তারপর আজ সেখানে বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে জায়গা নেই একটা ইঁদুর গলে চলে যাওয়ার।
আরও পড়ুন: ভোটার কমেছে প্রায় ৫১ লক্ষ, তাও এবারের নির্বাচনে পড়েছে ৩১ লক্ষ বেশি ভোট!
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ইতিমধ্যে জারি হয়েছে ১৬৩ ধারা। একসঙ্গে ৪ জনের বেশি এই এলাকায় দাঁড়াতে পারছেন না কেউই। যে সব প্রার্থীর কাছে অনুমতি ও প্রয়োজনীয় পরিচয় পত্র রয়েছে, তাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এ ছাড়াও প্রার্থীদের সঙ্গে থাক মুখ্য নির্বাচনী এজেন্টকেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এ বাইরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে তৈরি রয়েছে সাঁজোয়া গাড়ি। মুহুর্মুহু পেট্রোলিং চলছে এখানে। এ ছাড়াও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন তৎপরতা। এ ছাড়াও রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরাও। এ ছাড়াও যে সব বিধানসভার ইভিএম রয়েছে এখানে, সেই সব বিধানসভার প্রার্থীরা বারে বারে এসে ঘুরে যাচ্ছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে গিয়েছে রিপোর্ট, ফলতার ৩০ বুথে পুনর্নির্বাচন?
গতকাল এখানে কুণাল ঘোষ, শশী পাঁজারা এসেছিলেন। আজ কুণাল ঘোষ এসেছেন এখানে। এছাড়াও এসেছেন নয়না বন্দ্যোপাধ্যায়ও। তবে ১৬৩ ধারা জারি থাকায় বারে বারে এখানে ঘুরতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও। এ ছাড়াও ক্ষুদিরণ অনুশীলন কেন্দ্রের সামনে এখন ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড লাগিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। এ ছাড়াও ভিতরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার জন্য একাধিক স্ক্রিনও।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে এসেছিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। ভিতরেও ঢোকেন তিনি। এ ছাড়াও এসেছিলেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজাও। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে এসেছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্র্যাফিক)। গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুমের বাইরে বাধে ধুন্ধুমার। এসেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ ও শশী পাঁজা এবং বিজেপির তাপস রায়ের মত রাজনৈতিক ব্যক্তিত্বরা। স্ট্রংরুমের সামনে ধর্নায় বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। সব EVM ও ব্যালট সুরক্ষিতই রয়েছে, গতকালই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।



Post Comment