২ দফা মিলিয়ে রাজ্যে ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ, প্রথম দফার ট্রেন্ড জারি দ্বিতীয় দফাতেও
West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। এবছর ২ দফায় ভোট হয়েছে রাজ্যে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দ্বিতীয় দফায় সন্ধে অর্থাৎ ২৯ এপ্রিল ৭.৪৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। প্রথম দফায় মোট ভোট পড়েছিল ৯৩.১৯ শতাংশ। দু’দফায় মোট ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ। দ্বিতীয় দফায় ৯১.০৭ শতাংশ পুরুষ ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন ৯২.২৮ শতাংশ মহিলা। তৃতীয় লিঙ্গের ভোট ৯১.২৮ শতাংশ। মোট ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। বলা যায় রাজ্যে রেকর্ড ব্রেকিং ভোট পড়েছে এবারের বিধানসভা নির্বাচনে।
‘২৬- এর নির্বাচনে রাজ্যে কত আসন পেতে পারে বিজেপি? তৃণমূলই বা পাচ্ছে কত? কী জানাচ্ছে Poll of Poll
সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়, হাসিমুখে ভোটদান। আট থেকে আশি, দাদু-ঠাকুমার সঙ্গে অষ্টাদশী নাতনি। উপচে পড়ল ইভিএম। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল ২০১১ সালে। ‘পরিবর্তনের’ সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৪৬ শতাংশ। ভেঙে পড়ে গেছিল ৩৪ বছরের বাম শাসন। ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সিপিএমের পতন ঘটেছিল। এখনও সিপিএম শূন্য়ের গেরো কাটাতে পারেনি। আর পরিবর্তনের সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার।
West Bengal records highest-ever poll-participation since Independence
91.66% poll-participation recorded in Phase-II
Read more : https://t.co/6m7cpqnqGU pic.twitter.com/oDrwq7vj6g
— Election Commission of India (@ECISVEEP) April 29, 2026
ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল ২০১১ সালের ভোটের রেকর্ড। উপচে পড়ল ইভিএম। দু হাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ। আর তাই প্রশ্ন এখন একটাই, এবারের ভোটে খড় কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এবার কে ভিক্ট্রি সাইন দেখাবে? এবারও নবান্ন থেকে ভিক্ট্রি সাইন? না কি কার্যত আড়ালে অভিমানে পড়ে থাকা রাইটার্স ভবন থেকে পথ চলা শুরু হবে? পরিবর্তন না প্রত্য়াবর্তন?
‘কলকাতায় ঐতিহাসিক ভোট হয়েছে, এমন ভোট এর আগে হয়নি’, আর যা জানাল কমিশন
প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এরাজ্য়ে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। আর ২ দফা মিলিয়ে সার্বিক ভোটদানের হার ৯২ দশমিক ৪৭ শতাংশ।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় দফায় বুধবার
- সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ।
- সকাল ১১টায় সেই হার দাঁড়ায় ৩৯.৯৭ শতাংশ।
- ৬১.১১ শতাংশ ভোট পড়ে যায় দুপুর ১টা পর্যন্ত।
- দুপুর ৩টে প্রদত্ত ভোটের হার দাঁড়ায় ৭৮.৬৮ শতাংশ।
- বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ।
- শেষ অবধি সেই হার দাঁড়িয়েছে ৯১.৬৬ শতাংশে।



Post Comment