ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য স্বস্তির খবর, এই ক্ষেত্রে দিতে হবে না জরিমানা
RBI New Rules : ক্রেডিট কার্ড হোল্ডার (Credit Card New Rules) হলে আপনিও পাবেন এই সুবিধা। এবার থেকে বিল জমা দিতে দেরি হলে জরিমানা দিতে হবে না ব্য়াঙ্ককে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) এনেছে নতুন রুল। তবে এই ক্ষেত্রেও রয়েছে কিছু বিধিনিষেধ।
এবার পাবেন কী সুবিধা
আগে আপনি যদি নির্দিষ্ট সময়ে ক্রেডিট কার্ডের বিল জমা না করতে পারতেন, সেই ক্ষেত্রে জরিমানা নিত ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান। বিল দিতে দেরি হলে অতিরিক্ত চার্জ নেওয়া হত। তবে এবার আর সেই চার্জ নেবে না কেন্দ্রীয় ব্যাঙ্ক। ক্রেডিট কার্ড হোল্ডারদের স্বস্তি দিতেই এই ঘোষণা করেছে RBI
তিন দিনের জন্য থাকছে স্বস্তি
রিজার্ভ ব্য়াহ্কের এই নতুন নিয়ম চালু হওয়ার পর, বিল জামার সময়সীমা অতিক্রম করে গেলও আপনি পাবেন তিন দিনের স্বস্তির সময়। এই ক্ষেত্রে লেট ফি কেবল আনপেইড অ্যামাউন্টের ওপর দিতে হবে, পুরো বিলের ওপর এই ফি দিতে হবে না। এই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট চার্জ কমে যাবে।
ক্রেডিট স্কোরের ওপর কী প্রভাব পড়বে
তবে এই ক্ষেত্রে আপনাকেও একটি বিষয় মাথায় রাখতে হবে। তিন দিনের ‘গ্রেস পিরিয়ড’ (অতিরিক্ত সময়সীমা) শেষ হওয়ার পরেই কেবল আপনার অ্যাকাউন্টটিকে ‘বকেয়া’ (past due) হিসেবে গণ্য করা হবে। এর অর্থ হল, তিন দিন অতিবাহিত হওয়ার পরেও যদি আপনি আপনার বিল পরিশোধ না করেন, তবে তা আপনার ক্রেডিট স্কোরের ওপর প্রভাব ফেলবে।
আরবিআই-এর এই নতুন নিয়মটি নিঃসন্দেহে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি দেবে। তবে মনে করে বিল যথাসময়ে শোধ করা আপনার লক্ষ্য় হওয়া উচিত। এর ফলে আপনি লেট ফি ও ক্রেডিট স্কোরের ওপর নেতিবাচক প্রভাব পড়ার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন।
এখন আপনার কী করা উচিত
আরবিআই-এর নতুন নিয়মাবলি অনুযায়ী, লেট ফি বা অন্যান্য নিয়মে কোনও পরিবর্তন করা হলে ব্যাঙ্কগুলিকে অবশ্যই অন্তত এক মাস আগে তাদের গ্রাহকদের সে বিষয়ে অবহিত করতে হবে। মনে রাখবেন, রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বিল পরিশোধে দেরি সংক্রান্ত নিয়মে কিছুটা শিথিল করলেও এই বিলগুলি যথাসময়ে পরিশোধ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একটা বিষয় মাথায় রাখবেন, কোনও ধরনের ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে সব সুবিধার পাশাপাশি নিয়ম গুলি খুঁটিয়ে দেখে নেবেন।
আরও পড়ুন : ১০০০ থেকে ৭৫০০ টাকা হবে ন্যূনতম পেনশন ? শীঘ্রই পাবেন সুখবর !



Post Comment