তাঁর ব্যাটে সত্যিই কি ‘AI’ চিপ রয়েছে? পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাব দিল বৈভব

তাঁর ব্যাটে সত্যিই কি ‘AI’ চিপ রয়েছে? পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাব দিল বৈভব

নয়াদিল্লি: বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রতিভায় আট থেকে আশি, সকলেই মুগ্ধ। তাঁর প্রশংসা করতে গিয়ে সম্প্রতি এক পাকিস্তানি সাংবাদিক দাবি করেছিলেন প্রতিভাবান ভারতীয় ব্যাটারের ব্যাটে ‘AI’ চিপ রয়েছে, অর্থাৎ বৈভবের ব্যাট নির্মানে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়েছে। সেই দাবির জবাব দিল এবার বৈভব। রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার মেনেই নিলেন তাঁর ব্যাটে ‘AI’ চিপ রয়েছে। তবে তাঁর জবাবেও ছিল একটি ট্যুইস্ট।

সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক নৌমান নিয়াজ এই বয়সেই বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখে দাবি করেছিলেন তাঁর ব্যাটে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সেই মন্তব্যের পর থেকেই অনেকে আগ্রহী ছিলেন এই দাবির জবাবে বৈভব কী বলে, সেটা শুনতে। এবার অবশেষে জবাব দিল বৈভব। পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের দুরন্ত জয়ের পর বৈভবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, ‘ভগবান (ব্যাটে AI চিপ) লাগিয়ে দিয়েছেন। উপরেই জানিয়েছিলেন যে আমার ব্যাটে কিছু একটা লাগিয়ে দিচ্ছেন, আর ওটারই ব্যবহার করছি।’

 

আরও পড়ুন:- ম্যাচের মাঝে সাজঘরে ধূমপান, রিয়ান পরাগকে চিঠি পাঠাচ্ছে BCCI! নেওয়া হবে কড়া সিদ্ধান্ত?

ডক্টর নওমান নিয়াজ নামের ওই বিশেষজ্ঞ পাক চ্যানেলে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘সূর্যবংশীর ব্যাট দেখে মনে হয় তাতে এআই চিপ লাগানো আছে। যেভাবে আমাদের ডোপিং টেস্ট হয়, সেভাবে ওর ব্যাটও পরীক্ষা করে দেখা উচিত। ওর ব্যাটিং দেখে অমানবিক মনে হচ্ছে।’ তাঁর এই গোটাটা যদিও বা খানিকটা মজার ছলেই বলা, তবে তাতে কিন্তু তাঁর সমালোচনা বা ট্রোলিং থামছে না। আগেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার এক দেশের ক্রিকেট বোর্ডও ওই পাকিস্তানি সাংবাদিককে কার্যত ট্রোল করল।

আইসল্যান্ড ক্রিকেটের এক্স অ্যাকাউন্টের তরফে সাম্প্রতিক বিভিন্ন ট্রেন্ডের কথা মাথায় রেখে প্রায়শই বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়ে থাকে। এই ব্যাটে ‘AI চিপ’ নিয়ে মন্তব্যেও তারা সামিল হয়েছে। আইসল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক পোস্টে সেই পাকিস্তানি বিশেষজ্ঞকে ট্রোল করা হয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘আমরা সেই AI চিপগুলি কোথা থেকে কিনতে পারি, যা বৈভব সূর্যবংশী তার ব্যাটে ব্যবহার করে? আমরা আমাদের সেই ছন্দ হাতড়ে বেড়ানো ব্যাটসম্যানদের জন্য জানতে চাইছি, যারা নিজেদের নাম প্রকাশ করতে চান না।’



Post Comment

You May Have Missed