Election Commission: ৭৭ টি বুথে “EVM-র উপর ব্ল্যাকটেপ-আতর ..” ! ‘পুনর্নির্বাচন’-র আর্জিতে কী জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ?

Election Commission: ৭৭ টি বুথে “EVM-র উপর ব্ল্যাকটেপ-আতর ..” ! ‘পুনর্নির্বাচন’-র আর্জিতে কী জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ?

কলকাতা: দ্বিতীয় দফার ভোটে ইভিএম-কে বিকৃত করার ভুরি ভুরি অভিযোগ ! এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এবার আমাদের কাছে অভিযোগ এসেছে, ইভিএম এর উপর ব্ল্যাকটেপ লাগানো হয়েছে, স্টিকার লাগানো হয়েছে, আতর লাগানো হয়েছে ! মোট ৭৭ টি গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ৭৭টি অভিযোগের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে ৩২ টি। মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে ১৩ টি অভিযোগ এসেছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে ২৯ টি অভিযোগ এসেছে। বজবজ থেকে এসেছে ৩ টি। এরপর ভেরিফিকেশন চলছে আমাদের। ২৩ টি ভেরিফায়েড কেস আছে।  এবং পুনর্নির্বাচন  নিয়ে যে রিপোর্ট আছে, সেগুলি কতগুলি স্বীকৃতি পাবে, তা আজ রাত বা কাল ঠিক করা হবে। 

আরও পড়ুন, এবারেও বাংলা হাতছাড়া হবে বিজেপির ? কত আসন পেতে পারে তৃণমূল ? বড় খবর জনমত পোলস-এর exit poll-এ !

প্রশ্ন: স্যার পুনর্নির্বাচন কি পয়লা মে হবে ? 

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল: দেখুন পুনর্নির্বাচন তো জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে, যে পয়লা মে হবে নাকি ২ মে হবে ..তবে ৪ মে যখন ভোটের ফল প্রকাশ আছে, তখন ২ মে এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। …আমরা তো এখান থেকে দেখতে পেলাম, কথা বললাম প্রিসাইডিং অফিসারদের সঙ্গে, মাইক্রো অবজারভার যারা ছিলেন, …শেষ অবধি কী হবে না হবে ? লোকাল ডিসিশন যেটা আছে, আমরা আরও তদারকি করতে পারবো।



Previous post

West Bengal Exit Poll 2026 : বাংলায় গেরুয়া ঝড়! নাকি নবান্নে আবার মমতা? এক্সিট পোল এবার চমকে ভরা, একাধিক সংস্থার বড়সড় ইঙ্গিত

Next post

West Bengal Assembly Elections 2026: ‘২০০-র বেশি আসন পাবে তৃণমূল, ভবানীপুর ও নন্দীগ্রাম-দুই কেন্দ্রেই হারবেন শুভেন্দু’, আত্মবিশ্বাসী মদন মিত্র

Post Comment

You May Have Missed