West Bengal Assembly Election 2026: ভোটদানে দক্ষিণ কলকাতার থেকে এগিয়ে উত্তর! শহরের কোন অংশে কত শতাংশ ভোট পড়ল?

West Bengal Assembly Election 2026: ভোটদানে দক্ষিণ কলকাতার থেকে এগিয়ে উত্তর! শহরের কোন অংশে কত শতাংশ ভোট পড়ল?

Last Updated:

West Bengal Assembly Election 2026: বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় উত্তেজনা ছাড়া আপাতত বড়সড় উত্তেজনার দাবি তোলেনি কোনও দলই। দুপুর ১টা পর্যন্ত উত্তর কলকাতায় ভোট পড়েছে ৬০.১৮ শতাংশ। দক্ষিণ কলকাতায় একই সময় পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭৩ শতাংশ।

কলকাতায় কত ভোট পড়ল
কলকাতায় কত ভোট পড়ল

কলকাতা: দ্বিতীয় দফা জোরদার ভোট চলছে রাজ্যের ১৪২টি আসনে। বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় উত্তেজনা ছাড়া আপাতত বড়সড় উত্তেজনার দাবি তোলেনি কোনও দলই। দুপুর ১টা পর্যন্ত উত্তর কলকাতায় ভোট পড়েছে ৬০.১৮ শতাংশ। দক্ষিণ কলকাতায় একই সময় পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭৩ শতাংশ। দক্ষিণ কলকাতায় ভোটের হার সামান্য কম। এর মধ্যে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ভোট পড়েছে ৫৮.৫৩ শতাংশ। মানিকতলায় ভোট পড়েছে ৬২.২৯ এবং কলকাতা বন্দরে ৫৬.৮৯ ভোট পড়েছে।

এর মধ্যে নদিয়া এবং উত্তর ২৪ পরগনা বাদ দিলে সেই অর্থে বিজেপির শক্তি নেই। ২০২১ সালের নির্বাচনে এই সাতটি জেলার মধ্যে পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি ছিল শূন্য। কী হবে ফল? কে হাসবে শেষ হাসি?

দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন৷এই দফায় সবচেয়ে বড় আকর্ষণ ভবানীপুর কেন্দ্র। এখানে প্রার্থী হিসেবে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেই বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রকে ঘিরেই গোটা দেশের নজর।দ্বিতীয় দফায় শাসক ও বিরোধী—সব রাজনৈতিক দলই তাদের গুরুত্বপূর্ণ নেতাদের ময়দানে নামিয়েছে। তৃণমূল ও বিজেপির পাশাপাশি নজর কেড়েছে বামেদের সঙ্গে জোটে থাকা আইএসএফ-ও। ভাঙড় কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি। অন্যদিকে, সম্প্রতি তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়ে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে লড়ছেন আরাবুল ইসলাম।

দ্বিতীয় দফাতেও পুরুষ এবং মহিলা ভোটারদের মধ্যেও সংখ্যার নিরিখে পার্থক্য খুবই কম৷ দ্বিতীয় দফায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ২৭৪ জন৷ অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৫৭ লক্ষ ৩৮ হাজার ২৩৩ জন৷ অন্যদিকে দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটারদের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮ জন৷ এই চার লক্ষের বেশি ভোটারদের অধিকাংশই প্রথমবার ভোট দেবেন৷ ফলে রাজ্যে ক্ষমতা দখল করবে কোন দল, তা নির্ধারণে এই নতুন ভোটারদেরও বড় ভূমিকা থাকবে৷ এর পাশাপাশি দ্বিতীয় দফায় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৭৯২ জন৷ শতায়ু ভোটারের সংখ্যা ৩২৪৩ জন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Election 2026: ভোটদানে দক্ষিণ কলকাতার থেকে এগিয়ে উত্তর! শহরের কোন অংশে কত শতাংশ ভোট পড়ল?

Post Comment

You May Have Missed