West Bardhaman News: খড় বোঝাই গাড়িতে দাউদাউ করে আগুন, ঠেলে পুকুরের জলে ফেলে দিলেন স্থানীয়রা! কুলটিতে তীব্র আতঙ্ক

West Bardhaman News: খড় বোঝাই গাড়িতে দাউদাউ করে আগুন, ঠেলে পুকুরের জলে ফেলে দিলেন স্থানীয়রা! কুলটিতে তীব্র আতঙ্ক

Last Updated:

West Bardhaman News: স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নেভানোর কাজে হাত লাগান চালকও। কিন্তু কোনওভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলের স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গাড়িতে বেশি পরিমাণে খড় চাপানো হয়েছিল।

পুড়ে ছাই হয়ে গিয়েছে খড় বোঝাই গাড়িটি
পুড়ে ছাই হয়ে গিয়েছে খড় বোঝাই গাড়িটি

আসানসোল, পশ্চিম বর্ধমান: সাত সকালে বিপত্তি কুলটিতে। খড়বোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন। কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন ধরে যায় খড়বোঝাই গাড়িতে। গাড়িতে আগুন লেগেছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নেমে আসেন চালক। কিন্তু ততক্ষণে আরও ভয়াবহ রূপ ধারণ করে আগুন। কুন্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে থাকে।

আগুন দেখে স্থানীয় মানুষজন এলাকায় জড়ো হয়ে যান। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নেভানোর কাজে হাত লাগান চালকও। কিন্তু কোনওভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলের স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন আরও বড় আকার নিতে পারে ভেবে স্থানীয় মানুষের আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির সীতারামপুর এলাকার এই ঘটনায় মঙ্গলবার সাত সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। এসএন রোডে সকাল ছ’টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। তবে অনেকেই অনুমান করছেন, কোন ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ড হলে, তা আরও বড়সড় আকার ধারণ করতে পারত।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bardhaman News: খড় বোঝাই গাড়িতে দাউদাউ করে আগুন, ঠেলে পুকুরের জলে ফেলে দিলেন স্থানীয়রা! কুলটিতে তীব্র আতঙ্ক

Previous post

Agriculture Tips: আলু চাষের লোকসান ভুলিয়ে দিচ্ছে কচু! কপাল ভাল থাকলে বিঘায় লাভ ৭০ হাজার, তবে জানতে হবে সঠিক পদ্ধতি | Agriculture Tips birbhum farmers recovering potato loss with taro farming

Next post

Mutual Fund SIP: মিউচুয়াল ফান্ড SIP করছেন ? এই ১০ ভুল এড়িয়ে চললে হু হু করে বাড়বে রিটার্ন

Post Comment

You May Have Missed