Bengal Election 2026 Phase 2: মিছিলে থেমে সিপিআইএম নেতাকে প্রণাম, সৌজন্যে নজর কাড়লেন বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস
Last Updated:
Bengal Election 2026 Phase 2: নদিয়ার কৃষ্ণগঞ্জে প্রচারের মাঝেই মিছিল থেকে নেমে সিপিআইএম নেতাকে প্রণাম করে সৌজন্যের নজির গড়লেন বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস। ঘটনায় অবাক এলাকাবাসী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মানবিক আচরণে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: মিছিল থেকে বেরিয়ে গিয়ে সিপিআইএমের নেতাকে প্রণাম করে আশীর্বাদ চাইলেন বিজেপি প্রার্থী। আদর্শ শিক্ষক কাকে বলে? সেটা দেখিয়ে দিল বিজেপির কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রার্থী সুকান্ত বিশ্বাস। নদিয়ার কৃষ্ণগঞ্জের শোনঘাটা বাজারে সিপিআইএমের কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রার্থী অর্চনা বিশ্বাসের সমর্থনে পথসভা চলছিল। সেই সময় সিপিআইএমের মিছিলের সামনে দিয়ে বিজেপির প্রার্থী সুকান্ত বিশ্বাসের নেতৃত্বে একটি বিশাল মিছিল যায়। মিছিল থেকে সুকান্তবাবু বেরিয়ে গিয়ে সিপিআইএমের যে সমস্ত কর্মীরা ছিলেন তাঁদের সঙ্গে কুশল বিনিময় করলেন এবং বড়দেরকে প্রণাম জানালেন।
এই ঘটনা দেখে এলাকাবাসীরা তাজ্জব হয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী শিবনাথ মুখোপাধ্যায় বলেন, এটাকেই বলে সৌজন্যবোধ, বিজেপি প্রার্থী যেটা আজ করলেন এটা একটা আদর্শ শিক্ষকের পরিচয়। এ ব্যাপারে সিপিআইএমের নেতা বাদল সরকার বলেন, এটা একটা সৌজন্যবোধ তার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ করেছি। তবে রাজনীতির কারণে কি আশীর্বাদ করেছি সেটা বলব না বলে জানান তিনি ।
এ ব্যাপারে বিজেপির প্রার্থী সুকান্ত বিশ্বাস বলেন, ‘আমি একজন শিক্ষক আমি জানি সব সময় গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হয় আমার সবচেয়ে বড় পরিচয় আমি শুধু প্রার্থী নয় আমি একজন শিক্ষক। আমি শিখেছি সকলের সঙ্গে কুশল বিনিময় করতে গুরুজনদেরকে প্রণাম করে আশীর্বাদ নিতে সেটাই করেছি।’ বলা যেতেই পারে বিজেপির প্রার্থী সুকান্ত বিশ্বাসের এই দৃশ্য দেখে সবাই বলছেন তিনি শুধু বিজেপি প্রার্থী নন তিনি একজন আদর্শ শিক্ষকও বটে ।
Nadia,West Bengal



Post Comment