৬ মাস বাড়ল রাজ্য পুলিশের DG-র চাকরির মেয়াদ, প্রস্তাবে সায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

৬ মাস বাড়ল রাজ্য পুলিশের DG-র চাকরির মেয়াদ, প্রস্তাবে সায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ৬ মাস বাড়ল রাজ্য পুলিশের DG-র চাকরির মেয়াদ। রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে। ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তের। রাজ্য পুলিশের DG-র মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটির। 

আরও পড়ুন, অভিষেকের সভায় যাওয়ার পথে TMC সাংসদের গাড়িতে হামলার অভিযোগ ! ভেসে এল কান্নার আওয়াজ, আর্তনাদ, রণক্ষেত্র আরামবাগ..

কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটি , ক্যাবিনেটের অ্যাপয়েনমেন্ট কমিটি, তাঁদের কাছে মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়, যে কিছু দিন আগে নির্বাচন কমিশন সিদ্ধিনাথ গুপ্তকে রাজ্য পুলিশের ডিজিপি করেছিল। যার মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬ অবধি ছিল, অর্থাৎ ওই তারিখে অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তের। সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটিকে।  সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ যেন আরও ৬ মাস বৃদ্ধি করা হয়। যে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটি সেটা অনুমোদন করেছে।

Post Comment

You May Have Missed