South 24 Parganas News: দু’দশকের যন্ত্রমার ইতি, ঢোলা-নিশ্চিন্তপুর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন! ১৬ কোটি টাকার মেগা প্রজেক্ট বদলে দেবে ছবি
Last Updated:
South 24 Parganas News: ঢোলা-নিশ্চিন্তপুর যোগাযোগ আরও উন্নত হবে এবার। সেই লক্ষ্যেই চলছে কাজ। এই রাস্তার ওপর নির্মিত হচ্ছে তিনটি স্লূইস গেট। খরচ হচ্ছে প্রায় ১৬ কোটি টাকার বেশি। আগে কাকদ্বীপ বা কুলপিতে যেতে হলে প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হত মানুষকে।
ঢোলাহাট, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ঢোলা-নিশ্চিন্তপুর যোগাযোগ আরও উন্নত হবে এবার। সেই লক্ষ্যেই চলছে কাজ। এই রাস্তার উপর নির্মিত হচ্ছে ৩ টি স্লূইস গেট। খরচ হচ্ছে প্রায় ১৬ কোটি টাকার ওপর। কিন্তু কাজে দীর্ঘ সময় লাগার অভিযোগ তুলছে বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ও কুলপি বিধানসভার মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ।
জুমাইনস্কর হাট থেকে নিশ্চিন্তপুর ১১৭ নং জাতীয় সড়কে মিশেছে এই রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তা ছিল দুর্ভোগের আরেক নাম। আজ সেখানে বদলের হাওয়া। প্রায় কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুমাই নস্কর সংলগ্ন মাত্র ৫০০ মিটারের মধ্যে শুরু হয়েছে তিনটি অত্যাধুনিক কালভার্ট নির্মাণের কাজ। যাতে বসছে স্লুইস গেট। এখান থেকেই বর্ষা এলেই বিপদের আশঙ্কা বেড়ে যেত কয়েকগুণ। প্রতিবছরই ছোট-বড় দুর্ঘটনা ঘটত, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
স্থানীয়দের দাবি, এতদিন শুধু প্রতিশ্রুতি মিললেও কাজের বাস্তবায়ন দেখা যায়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। যদিও এই কাজ নিয়ে রাজনৈতিক চাপানউতর চলছে। এ নিয়ে কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা জানিয়েছেন, “ভোটের আগে মানুষকে ভাওতা দিতেই এই কাজ শুরু হয়েছে। এতদিন করেনি। ভোট মিটলেই আবার পাঁচবছর দেখা যাবেনা। অনেক ব্রিজ সারানোই হয়নি।” তবে এই কাজ নিয়ে খুশি সাধারণ মানুষজন।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: দু’দশকের যন্ত্রমার ইতি, ঢোলা-নিশ্চিন্তপুর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন! ১৬ কোটি টাকার মেগা প্রজেক্ট বদলে দেবে ছবি



Post Comment