West Bengal Election 2026 Live: আজ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন, দিনভর কর্মসূচি মোদি, মমতা, অমিত শাহের

West Bengal Election 2026 Live: আজ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন, দিনভর কর্মসূচি মোদি, মমতা, অমিত শাহের

কলকাতা: সোমবার দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। আজ দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা রয়েছে মোদির। সোমবার দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। আজ দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা রয়েছে নরেন্দ্র মোদির। মমতা বন্দ্যোপাধ্যায়রও ভবানীপুরে প্রচার কর্মসূচি রয়েছে আজ। সোমবার বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ। পরে হুগলির চন্দননগরেও একটি রোড শো রয়েছে তাঁর। অভিষেকেরও আজ প্রচার কর্মসূচি রয়েছে রানাঘাট, হুগলি, আরামবাগ এবং মহেশতলায়। ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দিরে পুজো দেওয়ার পরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করবেন শুভেন্দু। পরে হাজরা মোড় থেকে এক্সাইড মোড় পর্যন্ত একটি মিছিলও করবেন তিনি।

Previous post

PNB UPI Credit Card: Punjab National Bank-এর ধামাকা! ইউপিআই দিয়ে পেমেন্ট করুন একটি টাকাও কাটবেনা অ্যাকাউন্ট থেকে

Next post

FD by Top Indian Banks in April 2026: ৪৪৪ দিনের FD-তে ধামাকা সুদ! মেয়াদ শেষে মোটা টাকা, দেশের বড় বড় ব্যাঙ্কের বিশাল সঞ্চয়

Post Comment

You May Have Missed