কালঘাম ছুটছে প্রচারে, তৃণমূলের তরুণ তুর্কি, হুগলির প্রার্থী দেবাংশুর পাওয়ার মিল কী?
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: লোকসভার পর নেমেছেন বিধানসভার লড়াইতেও। সারাদিন প্রচারের মাঝে খাওয়াদাওয়া ঠিক না রাখলেই নয়। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু অবশ্য আছেন মাছে-ভাতেই।
আরও পড়ুন, ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন…’ ! ভিডিওতে ডায়মন্ড হারবারের ভোটারদের হুমকি বাইক বাহিনীর
গত লোকসভা ভোটে তমলুক থেকে লড়েছিলেন। জয়ের মুখ না দেখলেও, দমে যাননি!এবার বিধানসভা ভোটেও এই তরুণ তুর্কিকে প্রার্থী করেছে দল। তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যকে চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী সুবীর নাগ। বামেদের প্রার্থী সুনীল সাহা (FB) কংগ্রেস প্রার্থী মইনুল হক। নতুন জায়গা। নতুন সমীকরণ।
চুঁচুড়ায় কার্যত পড়ে থেকে প্রচার করছেন দেবাংশু। প্রচণ্ড গরমে কার্যত চষে বেড়াচ্ছেন গোটা বিধানসভা!দিনের শুরুটা হচ্ছে হাল্কা কিছু খেয়েই। লাঞ্চে থাকে ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, মাছের ঝোল, চাটনি। মাঝে মাঝে মিস্টিও থাকে দেবাংশুর পাতে। রাতেও ভাতই খান দেবাংশু। ভাতের সঙ্গে থাকে ডাল, তরকারি। এইসব খেয়েই দিনভর প্রচারের ময়দানে দৌড়ে বেড়াচ্ছেন দেবাংশু।ভোট রাজনীতির জীবনের প্রথম জয়ের স্বাদ পেতে চান তিনি!



Post Comment