দ্বিতীয় এবং শেষ দফা ভোটের আগে বদলাবে আবহাওয়া, ৬০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝড়! রইল আপডেট

দ্বিতীয় এবং শেষ দফা ভোটের আগে বদলাবে আবহাওয়া, ৬০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝড়! রইল আপডেট

রবি ও সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি দুর্যোগের পূর্বাভাস। কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিকেলের পর কয়েক জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস। নদিয়া-মুর্শিদাবাদ-বর্ধমান-বীরভূমে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৬০ কিলোমিটারের বেশি গতিতে ঝড়ের পূর্বাভাস। বুধবারের মধ্যে পারদ ৩-৪ ডিগ্রি কমার সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-কালিম্পং-সহ ৫ জেলায় ঝড়-বৃষ্টি। রবিবার থেকে মঙ্গলবার উত্তরে বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির শঙ্কা।

Post Comment

You May Have Missed