Motivational Story: বাবার অভাব বুঝতে দেয়নি পরিবারকে, সমাজমাধ্যমে সুপারহিট ‘দই বড়া’ দাদা! মডিফাই করা সাইকেলে লুকিয়ে অদম্য লড়াইয়ের গল্প

Motivational Story: বাবার অভাব বুঝতে দেয়নি পরিবারকে, সমাজমাধ্যমে সুপারহিট ‘দই বড়া’ দাদা! মডিফাই করা সাইকেলে লুকিয়ে অদম্য লড়াইয়ের গল্প

Last Updated:

Siliguri Motivational Story: মাত্র ২৪ বছর বয়সে কাঁধে পুরো সংসারের দায়িত্ব। মডিফাই করা সাইকেলেই দই বড়া বিক্রি করে সংসার চালাচ্ছেন শ্রীমান বোস। ৩০ টাকায় হাফ প্লেট, ৫০ টাকায় ফুল প্লেট। স্বাদ আর সাশ্রয়ী দামের জোরে ক্রেতাদের ভিড় লেগেই থাকে।

+

দই বড়া বিক্রি করে ২৪ বছরেই সংসারের হাল ধরেছেন যুবক

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বয়স মাত্র ২৪। কাঁধে পুরো সংসারের দায়িত্ব। তবু হার মানেননি শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাসিন্দা শ্রীমান বোস। বাবা না থাকার পর থেকেই মা ও ভাইকে নিয়ে ছোট্ট পরিবারটিকে টিকিয়ে রাখার লড়াই শুরু তাঁর। উচ্চমাধ্যমিক পাস করা শ্রীমান এখন নিজের মডিফাই করা সাইকেলেই দই বড়া বিক্রি করে সংসার চালাচ্ছেন। আর সেই গল্পই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শিলিগুড়ি কলেজের সামনে প্রতিদিন সাইকেল বসিয়ে দোকান সাজান তিনি। ৩০ টাকায় হাফ প্লেট, ৫০ টাকায় ফুল প্লেট। স্বাদ আর সাশ্রয়ী দামের জোরে ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকে। ইউটিউবে ভিডিও দেখে মাথায় আসে এই ব্যবসার ভাবনা। শহরে দই বড়ার আলাদা বাজার নেই বুঝেই সাহস করে শুরু করেন। আগে বিভিন্ন জায়গায় কাজ করলেও, নিজের কিছু করার ইচ্ছেই তাঁকে নতুন পথে হাঁটতে শেখায়।

শুরুটা সহজ ছিল না। সাইকেলকে নিজে হাতে বদলে বানিয়েছেন ছোট্ট চলন্ত দোকান। প্রতিদিনের আয় দিয়েই চলছে সংসার, ভাইয়ের পড়াশোনার খরচও তিনিই বহন করেন। ভাইয়ের ভবিষ্যৎ গড়াই এখন তাঁর প্রধান লক্ষ্য। নিজের অপূর্ণ স্বপ্ন সরিয়ে রেখে ভাইয়ের স্বপ্ন পূরণ করতেই দৃঢ়প্রতিজ্ঞ শ্রীমান। শ্রীমান বলেন, “আমি বড় কিছু করতে পারিনি, কিন্তু আমার ভাই যেন নিজের স্বপ্নটা পূরণ করতে পারে সেটাই চাই।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দই বড়ার ব্যবসাটা যদি ভালভাবে দাঁড়িয়ে যায়, তাহলে আবার পড়াশোনায় ফিরতে চাই। লেখালিখি আর কবিতা খুব ভালবাসি। একদিন নিজের মতো করে কিছু লিখে পরিচিত হতে চাই।” একদিকে সংসারের লড়াই, অন্যদিকে স্বপ্ন বাঁচিয়ে রাখার জেদ। এই দুইয়ের মেলবন্ধনেই এগিয়ে চলেছেন শ্রীমান বোস। তাঁর সাইকেলের দই বড়া যেমন মানুষের মন জিতছে, তেমনই তাঁর অধ্যবসায় ও দায়িত্ববোধ হয়ে উঠছে অনেকের কাছে অনুপ্রেরণার গল্প।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Motivational Story: বাবার অভাব বুঝতে দেয়নি পরিবারকে, সমাজমাধ্যমে সুপারহিট ‘দই বড়া’ দাদা! মডিফাই করা সাইকেলে লুকিয়ে অদম্য লড়াইয়ের গল্প

Previous post

Drinking Water Crisis: এক ফোঁটা জলের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ, রাস্তার কলে লম্বা লাইন! গ্রীষ্মের আগেই পরিস্থিতি হাতের বাইরে

Next post

হাইওয়ের উপর ভেঙে পড়ল ব্যাঙ্কের টাকা নিয়ে যাওয়া কার্গো প্লেন, মৃত অন্তত ১৫

Post Comment

You May Have Missed