নৌশাদ সিদ্দিকীর রোড শো থেকে ফেরার পথে আক্রান্ত ISF কর্মীরা, অভিযোগ তৃণমূলের দিকে
দেগঙ্গা: দ্বিতীয় দফার বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) আগে হাড়োয়ায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ভাঙরের ISF নৌশাদ সিদ্দিকীর রোড শো থেকে ফেরার সময় ‘হামলা’ হয় বলে অভিযোগ উঠেছে। ISF কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হাড়োয়া বিধানসভার হামাদামা বাজারে তুমুল উত্তেজনা তৈরি হয়। ISF কর্মীদের মারধর, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। এরপরই এই ঘটনার প্রতিবাদে বেড়াচাঁপা-হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভ ISF প্রার্থীর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের।
এদিকে, শনিবার ভবানীপুরে মাইক সংঘাতে তুলকালাম তৃণমূল ও বিজেপি। চক্রবেড়িয়ায় সভামঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী। বিকেলে শুভেন্দুর প্রচার চলাকালীন তৃণমূলের তারস্বরে মাইক। সন্ধেয় মমতার সভা চলাকালীন বিজেপির তারস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠল। মমতা বন্দ্যোপাধ্যায় চক্রবেড়িয়ার সভা থেকে বলেন, ‘এই অসভ্যতামি আমি করতে পারব না, এটা খুব অপমানের। আমরা অনুমতি নিয়ে মিটিং করছি, তারস্বরে মাইক বাজাচ্ছে। আমি আইনি পদক্ষেপ নেব।’ এর আগে বিকেলে শুভেন্দুর প্রচার চলাকালীন তৃণমূলের স্লোগান, মাইক, সন্ধেয় পাল্টা মমতার সভা চলাকালীন বিজেপির তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে।
এদিকে, বিধনসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে গ্রাউন্ড জিরোয় সিআরপিএফ-এর ডিজি। সিএপিএফ, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের নোদাখালিতে রুটমার্চ করলেন জি পি সিং। ভোটারদের মধ্য়ে আস্থা তৈরি করতে ঘুরলেন এলাকার অলিতে গলিতে। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। হিংসা মুক্ত নির্বাচন করতে নিরাপত্তা প্রোটোকল অনুয়ায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ আধিকারিকদের কাজ করতে নির্দেশ দিলেন তিনি। শুধু বুথ নয়, বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা। দ্বিতীয় দফার ভোটের আগে সিদ্ধান্ত কমিশনের। ঘিঞ্জি এলাকায় বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা। কলকাতা ও হাওড়ায় বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা, কমিশন সূত্রে খবর।
চলতি বিধানসভা নির্বাচনের শুরুর অনেক আগে থেকেই বিজেপির হেভিওয়েট মুখরা এই বাংলায় বিভিন্ন প্রচার সভা করছেন। বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি। জামালপুরের সভা থেকে ফের হুঙ্কার অমিত শাহের। প্রথম দফায় ১১০-এরও বেশি আসনে জেতার দাবি। এদিকে, দ্বিতীয় দফার আগে যখন চড়ছে পারদ,ফের মোদি-মমতা সেটিংয়ের অভিযোগে তীব্র আক্রমণে রাহুল গান্ধী। সাগরদিঘি মডেলের আগমন যার হাত ধরে সেই বায়রনের গলায় ইভ্গিতপূর্ণ মন্তব্য বঙ্গ রাজনীতিতে জল্পনা বাড়িয়েছে।



Post Comment