West Bengal Assembly Elections 2026: ভোট পরবর্তী হিংসার অভিযোগ! কংগ্রেসকে ভোট দেওয়ায় বেদম মার, আসানসোলে প্রাণ গেল যুবকের

West Bengal Assembly Elections 2026: ভোট পরবর্তী হিংসার অভিযোগ! কংগ্রেসকে ভোট দেওয়ায় বেদম মার, আসানসোলে প্রাণ গেল যুবকের

Last Updated:

West Bengal Assembly Elections 2026:ভোট পরবর্তী হিংসা। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বেদম মারধর করা হল এক যুবককে। দেবদ্বীপ চট্টোপাধ্যায়কে মারধর করে তৃণমূল কাউন্সিলারের লোকজন। এমনটাই অভিযোগ উঠে এসেছে। গতকাল রাতের বেলা ঘটে এই মর্মান্তিক ঘটনা। আজ, শনিবার সকালেই মারা যায় দেবদ্বীপ।

ভোট পরবর্তী হিংসার অভিযোগ! কংগ্রেসকে ভোট দেওয়ায় বেদম মার, আসানসোলে প্রাণ গেল যুবকের
ভোট পরবর্তী হিংসার অভিযোগ! কংগ্রেসকে ভোট দেওয়ায় বেদম মার, আসানসোলে প্রাণ গেল যুবকের

আসানসোল: একুশের নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসা ঘিরে উত্তপ্ত হয়েছিল গোটা বঙ্গ৷ পরে যা নিয়ে বিশদে তদন্তও চালায় কেন্দ্রীয় সংস্থা, সেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল এই ছাব্বিশেও৷ এই আঁটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনীর টহল, কমিশনের কড়া নিয়মকানুনের পরেও রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল। প্রথম দফার ভোটের পড়ে বেধড়ক মার খাওয়ার পরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল আসানসোলে৷

অভিযোগ, কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বেদম মারধর করা হয় ওই যুবককে। আসানসোল উত্তর বিধানসভা এলাকার অনন্যা কমপ্লেক্সের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷

মৃতের ঘনিষ্ঠদের অভিযোগ, দেবদীপ চট্টোপাধ্যায়কে মারধর করে তৃণমূল কাউন্সিলারের লোকজন। এমনটাই অভিযোগ উঠে এসেছে। গতকাল অর্থাৎ, শুক্রবার রাতের বেলা ঘটে এই মর্মান্তিক ঘটনা। আজ, শনিবার সকালে মারা যান দেবদীপ।

আরও পড়ুন-ধেয়ে আসছে প্রবল ঝড়-তুফান…! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, কোন কোন জেলায় প্রবল দুর্যোগ? জানিয়ে দিল হাওয়া অফিস

দেবদীপের মৃত্যুর পরে কংগ্রেস প্রার্থী-সহ ওই কমপ্লেক্সের লোকজন আসানসোল দক্ষিণ পুলিশ তে মৃতদেহ নিয়ে পৌঁছন৷ তারপরে মৃতদেহ রেখেই চলে বিক্ষোভ । ঘটনার সিসিটিভি ফুটেজ দেওয়া হয় থানায়। কেন ঘটল এই মর্মান্তিক ঘটনা? তা খতিয়ে দেখছে পুলিশ৷

গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ তাতে ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ৷ যা গোটা ভারতের প্রেক্ষিতেই একটা বড় রেকর্ড বলে মনে করা হচ্ছে৷ ওই দিন ভোট ছিল আসানসোলেও৷ দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল৷

Post Comment

You May Have Missed