১৪ ভাষায় অনূদিত দিলীপ মিস্ত্রির ‘ছোট্ট একটি ইস্কুল’, স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে, কল্যাণীর অবসরপ্রাপ্ত শিক্ষকের অভাবনীয় সাহিত্যকীর্তি
Last Updated:
Purulia News: শিশু সাহিত্যের হাত ধরে বিশ্বমঞ্চে কল্যাণীর অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দিলীপ কুমার মিস্ত্রি। কলম ধরে লিখলেন নিজের সাফল্য গাথা। তাঁর লেখা বই ছোট্ট একটি ইস্কুল স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ছেলেবেলার স্বপ্ন আজ বাস্তবে রূপ পেয়েছে লেখনীর মাধ্যমে। নদিয়া জেলার কল্যাণীর বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দিলীপ কুমার মিস্ত্রি দীর্ঘদিন ধরেই সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। ২০১৮ সালে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর লেখালেখিতে আরও বেশি মনোনিবেশ করেন তিনি। যদিও গল্প লেখা শুরু ২০০৫ সাল থেকে। মূলত ছোটদের জন্যই লেখেন তিনি। এখনও পর্যন্ত তাঁর লেখা আটটি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘ছোট্ট একটি ইস্কুল’।
এই বইটি ইতিমধ্যেই ১৪-টি ভাষায় অনুবাদিত হয়েছে, যা বাংলা শিশু সাহিত্যে এক অনন্য নজির। বইটির কুর্মালি অনুবাদ করেছেন ঝালদার বিশিষ্ট লেখক ও কবি মূলচাঁদ মাহাতো। শুধু অনুবাদেই সীমাবদ্ধ নয়, এই কুর্মালি সংস্করণটি বর্তমানে পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের কুর্মালি বিভাগের স্নাতকোত্তর পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হয়েছে। একজন লেখকের কাছে এর চেয়ে বড় স্বীকৃতি আর কী হতে পারে।
শিশু সাহিত্যকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে ইতিমধ্যেই সাহিত্য মহলে প্রশংসা কুড়িয়েছেন দিলীপ মিস্ত্রি। তাঁর এই সাফল্য বাংলা তথা আঞ্চলিক ভাষার সাহিত্য জগতে নতুন দিশা দেখাচ্ছে। লেখক হিসেবে তাঁর এই অর্জন নিঃসন্দেহে গর্বের। একই সঙ্গে পুরুলিয়ার কুর্মালি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রেও তা এক উল্লেখযোগ্য প্রাপ্তি।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
১৪ ভাষায় অনূদিত দিলীপ মিস্ত্রির ‘ছোট্ট একটি ইস্কুল’, স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে, কল্যাণীর অবসরপ্রাপ্ত শিক্ষকের অভাবনীয় সাহিত্যকীর্তি
Post Comment