New Business Idea: ৬ হাজারে শুরু, আর এখন আয়…! সঠিক পরিকল্পনায় কোয়েল চাষে বাজিমাত বসিরহাটের যুবকের

New Business Idea: ৬ হাজারে শুরু, আর এখন আয়…! সঠিক পরিকল্পনায় কোয়েল চাষে বাজিমাত বসিরহাটের যুবকের

Last Updated:

New Business Idea: মাত্র ৬ হাজার টাকা পুঁজি নিয়ে কোয়েল পাখি চাষ শুরু করেছিলেন বসিরহাটের খুরশিদ আলম। আজ তাঁর খামারে ২০০টি পাখি এবং মাসে আয় হচ্ছে অঢেল।

+

কোয়েল পাখি চাষে সাফল্যের মুখ দেখছেন বসিরহাটের যুবক

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কোয়েল পাখি চাষে সাফল্যের মুখ দেখছেন বসিরহাটের যুবক।  অল্প পুঁজি, কম পরিশ্রম আর সঠিক পরিকল্পনা—এই তিনের সমন্বয়েই স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন বসিরহাটের এক যুবক। এলাকার কচুয়া চক আমটোনা গ্রামের বাসিন্দা খুরশিদ আলম নিজের বাড়িতেই শুরু করেছেন কোয়েল পাখি চাষ, আর তাতেই মিলেছে সাফল্য।

প্রথমদিকে মাত্র ৬ হাজার টাকা পুঁজি নিয়ে ছোট পরিসরে এই উদ্যোগ শুরু করেন তিনি। বর্তমানে তাঁর খামারে রয়েছে প্রায় ২০০টি কোয়েল পাখি। প্রতিদিন এই পাখিগুলি থেকে গড়ে ১৫০ থেকে ১৬০টি ডিম উৎপাদন হচ্ছে, যা বাজারে প্রতিটি ৪ টাকা দরে বিক্রি করছেন তিনি। খামার পরিচালনায় খুব বেশি কষ্টসাধ্য কাজ নেই বললেই চলে। দিনে মাত্র দু’বার খাবার দিলেই পাখিগুলির যত্ন নেওয়া সম্ভব। যদিও প্রতিদিন খাবারের জন্য প্রায় ২০০ টাকা খরচ হয়, তবুও সব হিসাব মেলালে লাভের অঙ্কটা যথেষ্ট সন্তোষজনক।

আরও পড়ুন: আউশগ্রামে তৃণমূল প্রার্থীর চমক! গরুর গাড়ি চড়ে ভোট প্রচার, ছবিতে দেখুন নজরকাড়া সব মুহূর্ত

খুরশিদ আলম জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে এই চাষ বাড়ানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি, এলাকার বেকার যুবকদের এই উদ্যোগে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও আগ্রহী তিনি। স্থানীয় বাজারে কোয়েলের ডিমের চাহিদা বাড়তে থাকায় ব্যবসার সম্ভাবনাও ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তাঁর এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Post Comment

You May Have Missed